সবচেয়ে বয়স্ক নারী মিসাও ওকাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী এখন জাপানের মিসাও ওকাওয়া। তাঁর বয়স ১১৪ বছর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তাঁকে এ ব্যাপারে সনদ দেওয়া হয়েছে। আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মিসাও বলেন, তিনি এ স্বীকৃতি পেয়ে ‘খুবই আনন্দিত’। তাঁর এই দীর্ঘজীবী হওয়ার রহস্য জানতে চাইলে তিনি বলেন, ‘নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াই হচ্ছে আসল কথা।’আগামী সপ্তাহে তাঁর ১১৫তম জন্মদিন। তাই এটি তাঁর জন্য একটি দারুণ উপহার।জরাবিদ্যাবিষয়ক গবেষণা ইনস্টিটিউটের মতে, তাঁর জন্ম ১৮৯৮ সালের ৫ মার্চ। বর্তমানে তিনি ওসাকার একটি নার্সিং হোমে বাস করছেন। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পুরুষ ১১৫ বছর বয়সী জিরোমন কিমুরাও একজন জাপানি। বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষী মানুষের বাস জাপানে। সেখানে ৫১ হাজারের বেশি শতবর্ষী মানুষ রয়েছেন।