সবচেয়ে উঁচু ভবন হচ্ছে সৌদি আরবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সবচেয়ে উঁচু ভবন নির্মিত হতে যাচ্ছে। নির্মিতব্য এ ভবনের নাম কিংডম টাওয়ার। উচ্চতা: এক হাজার ৬০০ মিটার।অবস্থান: জেদ্দার ৩০ কিলোমিটার উত্তরে লোহিত সাগর উপকূলে আবহুর শহরে। ৮ দশমিক ৯ বর্গমাইল জায়গাজুড়ে এটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ খরচ: তিন হাজার কোটি মার্কিন ডলার। লিফটে করে ভবনটির উঁচুতলায় উঠতে সময় লাগবে ১২ মিনিট। এতে ৮০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ও হোটেল থাকবে। এ ছাড়া প্রতিদিন প্রায় ১০ লাখ দর্শনার্থী ভবনটি পরিদর্শন করতে পারবেন। কিংডম টাওয়ারের উচ্চতা বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ। বর্তমানে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। সূত্র: ইন্টারনেট