সবচেয়ে ঝাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসামের ভূত জলকিয়া বা নাগা মরিচ সবচেয়ে বেশি ঝাল বলে এত দিন পরিচিতি পেয়ে আসছিল। কিন্তু এবার এটিকে পেছনে ফেলে দিয়েছে ব্রিটেনের ইনফিনিটি চিলি। লিংকনশায়ারের গ্রান্থাম এলাকার চাষি নিক উডের খামারে ফলেছে ইনফিনিটি চিলি। সবচেয়ে বেশি ঝালের মরিচ হিসেবে এটি চলতি মাসে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। মরিচের ঝাল পরিমাপের একক স্কোভিল। ইনফিনিটি চিলির স্কোভিল হচ্ছে ১১ লাখ ৭০ হাজার। সেখানে নাগা মরিচের স্কোভিল ১০ লাখের কিছু ওপরে। ৩৯ বছর বয়সী নিক উড জানান, ইচ্ছাকৃত নয়, অনেকটা আকস্মিকভাবেই তাঁর খেতে জন্মেছে ইনফিনিটি চিলি। বিবিসি