সবচেয়ে ধনী র্যাডক্লিফ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার ছবির তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ যেখানেই পা রাখেন, দখল করে নেন সেরা আসনটি। যশ যখন হাতের মুঠোয়, অর্থবিত্তেও আর পিছিয়ে থাকবেন কেন? সম্প্রতি হিট সাময়িকী ‘অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০ জন ধনী ব্রিটিশ তারকার’ যে তালিকা প্রকাশ করেছে, তাতে প্রথমেই রয়েছে র্যাডক্লিফের নাম। সাময়িকীর তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী এই তারকা এখন ব্রিটিশ মুদ্রায় প্রায় পাঁচ কোটি ২০ লাখ পাউন্ডের (আট কোটি ৪০ লাখ ডলার) মালিক। গত বছর হ্যারি পটার-এর শেষ দুটি ছবিতে অভিনয় করে তিনি ৬১ লাখ পাউন্ড পেয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাইরেটস অব ক্যারিবিয়ান ছবির ২৬ বছর বয়সী তারকা কেইরা নাইটলি। তাঁর সম্পদের পরিমাণ প্রায় তিন কোটি ২০ লাখ পাউন্ড। তৃতীয় স্থানে রয়েছেন দ্য টোয়াইলাইট সাগা ছবির তারকা রবার্ট প্যাটিনসন (২৫)। তাঁর সম্পদের পরিমাণ প্রায় আড়াই কোটি পাউন্ড। ওয়েবসাইট।