সবচেয়ে বিরক্তকর শব্দ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজিতে কথা বলার সময় শুনতে বাজে লাগে কোন শব্দগুলো? সম্প্রতি ইংরেজি ভাষায় ব্যবহূত এ বছরের সবচেয়ে বিরক্তিকর শব্দগুলোর তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ম্যারিস্ট পোল। তালিকায় এ বছরের সবেচেয়ে বিরক্তিকর শব্দগুলো হচ্ছে- ‘হোয়াটএভার’, ‘ইউ নো’, ‘লাইক’ ‘উই আর জাস্ট সেয়িং’।যুক্তরাষ্ট্রে টেলিফোনে এক হাজার ২৪৬ জনের মধ্যে চালানো এ জরিপের ফলাফলে ৩২ শতাংশ রায় দিয়েছেন, তাঁদের কাছে সবচেয়ে বিরক্তিকর শব্দ ‘হোয়াটএভার’। ২১ শতাংশ ‘লাইক’ শব্দটি বিরক্তিকর বলে রায় দিয়েছেন।এ নিয়ে তৃতীয়বারে মত ‘হোয়াটএভার’ শব্দটি সবচেয়ে বিরক্তিকর শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে।