প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানব হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে এ স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ৭২ বছর বয়সী বাহাদুরের উচ্চতা ২১ দশমিক ৫ ইঞ্চি। ওজন ১২ কিলোগ্রাম।এর আগে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি মানবের স্বীকৃতি ছিল ফিলিপাইনের নাগরিক জানরে বালাউয়িংয়ের। তাঁর চেয়ে বাহাদুরের উচ্চতা ৫ দশমিক ৩ সেন্টিমিটার কম। তিন সপ্তাহ আগে নেপালি গবেষকেরা বাহাদুরকে বিশ্বের খর্বাকৃতির মানব দাবি করে বিশ্বের নজরে আনেন। মাত্র ১২ বছর বয়সে মা-বাবাকে হারান বাহাদুর। সম্প্রতি প্রথমবারের মতো পশ্চিমা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাহাদুর বলেন, ‘খর্বাকৃতির হওয়ায় সারা জীবন যত কষ্ট করেছেন, গিনেস বুকে নাম উঠলে তা কিছুটা হলেও লাঘব হবে।’