সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড চীনে: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ২০১০ সালে কয়েক হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা পৃথিবীর সব দেশের মৃত্যু দণ্ডের চেয়ে বেশি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে পিটিআই আজ সোমবার এ খবর জানায়।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানায়, যেহেতু চীন বিষয়টি রাষ্ট্রের গোপন বিষয় হিসেবে মনে করে, তাই এ বিষয়ে সঠিক সংখ্যা জানা যায়নি। চীন যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তাদের অনেকেই অহিংস অপরাধের জন্য জীবন দিতে হয়েছে এবং এসব বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ হয়নি বলে মনে করে অ্যামনেস্টি।সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাইরে অন্য সব দেশে ২০০৯ সালে ৭১৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ২০১০ সালে কমে ৫২৭ জনে দাঁড়ায়। এ ছাড়া ২০১০ সালে ২৩টি দেশে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।জি-২০ দেশের সদস্যদের মধ্যে চীন, জাপান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে বিচারিক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে