সবচেয়ে বড় নানরুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের একটি শহর বিশ্বের সবচেয়ে বড় নানরুটি তৈরির দাবি করেছে। জিনজিয়াং প্রদেশের কিয়েমো শহরের একদল স্বেচ্ছাসেবক নয় ফুট ব্যাসের ওই নানরুটি তৈরি করেন। এটি তৈরি করতে ১২৫ কেজি ময়দা, ৩০ কেজি খাসির মাংস ও ১৬ কেজি পেঁয়াজ লেগেছে। বিশালকায় রুটিটি সেঁকার জন্য স্থানীয় সরকারকে বিশাল চপিংবোর্ড ও বড়সড় ওভেন তৈরি করতে হয়েছে। মেমেতি নামের স্থানীয় এক বাবুর্চি ১৬ জনের সহযোগিতায় রুটিটি তৈরি করেন। এতে সময় লেগেছে ১০ ঘণ্টা। অরেঞ্জ অনলাইন