সবচেয়ে মজার চরিত্রটি আমিই করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন আফসানা মিমি। এতে অভিনয় করছেন সোহানা সাবা। কথা হলো তাঁর সঙ্গে।‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করতে কেমন লাগছে?নাটকের সবগুলো চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হচ্ছে, এই নাটকের সবচেয়ে মজার চরিত্রটি আমিই করছি। বাড়ির মেজো ছেলের বউ। অন্য বউদের চেয়ে আমার প্রভাব একটু বেশি। দেবরের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকে। আপাতদৃষ্টিতে এই বউকে কিছুটা খারাপ মনে হবে। কিন্তু তাঁরও যে কিছু চাওয়া-পাওয়া থাকে এবং নানা কষ্ট আছে, সেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসবে।নাটকে তো অনেকগুলো বিয়ের দৃশ্য। এই দৃশ্যগুলোতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে অনেকগুলো বিয়ে হয়েছে এবং সামনে ঘটবে। আর এ বিয়ের দৃশ্যগুলোর চিত্রায়ণের সময় একটা মজার ঘটনা হয়েছে। একদিন শুটিংয়ের সময় আমার খুব ঘুম পাচ্ছিল। কিন্তু চোখে ঘুম নিয়েই সারা রাত শুটিং করতে হয়েছে। ব্যাপারটা কিন্তু তখন মোটেও ভালো লাগেনি। এখন যখন টিভিতে ওই বিয়ের দৃশ্যগুলো দেখি, তখন কিন্তু ভালোই লাগে। এনটিভির ‘মানবজমিন’ নাটকের কী খবর?মানবজমিন উপন্যাসটা পড়ে বাম রাজনীতির ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছি। পাশাপাশি বাম রাজনীতি নিয়ে অনেকগুলো বইও পড়েছি। কারণ, এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। সামনে মানবজমিন নাটকে দেখা যাবে আমাদের নেতা শফিউল্লাহ দূরে চলে যাবেন। আপাতত এটুকুই শুটিং হয়েছে।আপনার স্বামী মুরাদ পারভেজ ‘রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান’ নামে একটি ধারাবাহিক তৈরি করছেন। আপনি এখানে অভিনয় করছেন?হ্যাঁ, রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান নাটকে আমি তিনটি চরিত্রে অভিনয় করছি। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। একেবারেই আলাদা চরিত্র। কাজ করতে এসে মনে হচ্ছে, একসঙ্গে তিনটি ধারাবাহিকে কাজ করছি।আপনি নাকি নাচ শেখাচ্ছেন?আমি বাফার ধানমন্ডি শাখায় নৃত্য বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং ছোটদের নাচ শেখাচ্ছি। এটা আমার জন্য নতুন এবং অন্য রকম জীবন। অন্য ধরনের অভিজ্ঞতা হচ্ছে।