সবচেয়ে লম্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে গাড়িতে চড়ে চলেছেন কনে। পেছনে দুই মাইল বিস্তৃত তাঁর বিয়ের পোশাকের ট্রেইন বা লোটানো প্রান্ত। আর তা উঁচু করে ধরে হেঁটে চলেছে কয়েক শ সহযোগী। গত বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় ইতালির কাসার্তা প্রদেশের কাসাল দি প্রিন্সিস গ্রামে। কনে এলিনা দি অ্যাঞ্জেলিসকে ওই পোশাক পরিয়ে বিয়ের জন্য একটি গির্জায় নেওয়া হয়। বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের পোশাক হিসেবে সেটি জায়গা করে নিয়েছে গিনেজ বুকে। মিরর