সবচেয়ে সস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে কম দামের ট্যাবলেট কম্পিউটার এখন পাওয়া যাবে ভারতে। গতকাল বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে আকাশ নামে এ ট্যাবলেট কম্পিউটারের উদ্বোধন করা হয়। অ্যান্ড্রয়েড ২.২ সিস্টেমচালিত কম্পিউটারটির ওজন ৩৫০ গ্রাম। ভারত সরকার ও কানাডাভিত্তিক কোম্পানি ডেটাউইন্ডের যৌথ সহযোগিতায় এ কম্পিউটার তৈরি করা হয়। আগামী নভেম্বরে বাণিজ্যিকভাবে কম্পিউটারটি বাজারে ছাড়ার কথা। দাম দুই হাজার ২৯৯ রুপি। ভারত সরকার ডেটাউইন্ডের কাছ থেকে এক লাখ কম্পিউটার কিনে নিচ্ছে। কম্পিউটারগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হবে। এএফপি