সবচেয়ে সুন্দরী বিয়ন্স নোয়েলস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত তারকা বিয়ন্স নোয়েলস বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী; অন্তত এ বছরের জন্য। এমন রায় দিয়েছে জনপ্রিয় সাময়িকী পিপল। পত্রিকাটির বিশেষ সংখ্যায় ২০১২ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়। এতে এক নম্বরে জায়গা করে নিয়েছেন বিয়ন্স। এই কৃতিত্ব অর্জনের অনুভূতি জানাতে গিয়ে বিয়ন্স বলেন, ‘এর আগে নিজেকে যতটা সুন্দরী বলে ভেবেছি, এখন এর চেয়ে আরও বেশি মনে হচ্ছে। কারণ, আমি সন্তানের জন্ম দিয়েছি।’ র্যাপার জে-জেডকে বিয়ে করেছেন বিয়ন্স। গত জানুয়ারিতে একটি কন্যাশিশুর মা হন তিনি। মেয়ের নাম রেখেছেন ব্লু আইভি কার্টার। এপি, রয়টার্স।