সবজি-জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে গিটারআমাকে কেন গাইতে বলো?সাদা বিড়ালের মতো বসে কাঁপছে রুমহিটারঢেকে গেছে নির্লজ্জ কুয়াশায় গাছের মাথাগুলো।সাদা জ্বরে ভরে গেছে আমার মনতুমি বলো, ও, এ তো খুব সাধারণ!আমি পাহারা দিচ্ছি বসে আমার শখের যৌবনআর ফ্রিজের ভেতর গুটি মেরে শুয়ে থাকা সবজি-জীবন!