সবাই আমাকে ভিক্ষুক ভেবেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মকবুল। লিখেছেন কামরুল আহসান। পরিচালনা ও নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে। শুটিংয়ে যাননি?আমার বড় দুলাভাই মারা গেছেন। তিনি ছিলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তাঁর জন্যই আমার ঢাকায় আসা এবং অভিনেতা হওয়া। তাঁর মৃত্যুর কারণে তিন দিন কোনো শুটিং করছি না।‘মকবুল’ নাটকে আপনার সাজ-পোশাক একেবারেই অন্যরকম।মীর সাব্বির নয়, আমি চরিত্রটিকে মকবুল হিসেবেই দেখাতে চেয়েছি। এ জন্য আলাদা একটা প্রস্তুতি ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি লন্ডন থেকে নকল দাঁত সংগ্রহ করেছি। মকবুলকে সব ধরনের দর্শকের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি।আপনি ধারাবাহিকটি পরিচালনা করছেন। শুরুতেই মকবুল চরিত্রটি নিয়ে নাটক বানাতে আগ্রহী হলেন কেন?আমি সব সময় একটু অন্য ধরনের মানুষকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। এভাবেই অনেক মানুষের মধ্যে এমন একটি চরিত্র আবিষ্কার করি। দেখেছি, সত্য কথা কত সহজভাবে বলা যায়। মকবুলের মতো মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক। তাদের আমি একটি প্রতীকী নাম দিয়ে প্রকাশ করতে চেয়েছি। আমি চেয়েছি, এই প্রতীকী নামের মধ্যে সেই অসংখ্য মানুষের বসবাস থাকবে।নাটকে একই সঙ্গে অভিনয় এবং পরিচালনা করছেন। নতুন একজন পরিচালকের পক্ষে এটা খুব সহজ কাজ?একজন মানুষের পক্ষে দু-তিনটা কাজ একসঙ্গে করা খুব কষ্টসাধ্য। এ ক্ষেত্রে মনোসংযোগের জায়গাটা নষ্ট হয়। তবে আমরা শুটিংয়ের আগে সব অভিনয়শিল্পী এবং কলাকুশলী মিলে যে প্রস্তুতি নিই, তাতে কাজ করার সময় কোনো সমস্যা হয় না।শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলুন।প্রথম তিন পর্বের শুটিং করেছিলাম আমার গ্রামের বাড়ি বরগুনায়। সেখানে সবাই বেশ সহযোগিতা করেছে। আজ দেখা যাবে ফারুক আহমেদ এবং নাজনীন চুমকী ঢাকায় এসেছে। এই অংশটির শুটিং করেছিলাম আইডিবি ভবনের সামনের রাস্তায়। ফারুক আহমেদ এবং নাজনীন চুমকীর জন্য কিছু টাকা সংগ্রহ করতে হবে। রাস্তায় লালবাতির সময় আমি ভিক্ষা করতে নেমে পড়ি। তখন অনেকে আমাকে ভিক্ষুক মনে করেছিল। কিছু সময় পর সবাই আসল ব্যাপারটা বুঝতে পারে। আমাকে দেখে অনেকেই আক্ষেপ করে বলেছিল, লোকটার চেহারা নষ্ট হয়ে গেছে? ঘটনাটা মনে হলে ভালোই লাগে।