সবাই আমাকে রুপালি ডাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মতিঝিল কমার্শিয়াল এরিয়া। নাটকটি লিখেছেন মনি হায়দার আর পরিচালনা করেছেন হাবিব মাসুদ। নাটকটিতে অভিনয় করেছেন মীম। কথা হলো তাঁর সঙ্গে।‘মতিঝিল কমার্শিয়াল এরিয়া’ নাটকটিতে আপনার চরিত্রটি কী ধরনের?এ নাটকে আমি চৌধুরী পরিবারের ছোট মেয়ে। নাম জাকিয়া। প্রচুর ধনসম্পদের মধ্য দিয়ে বেড়ে উঠি। কিন্তু ধনসম্পদের জৌলুস আমাকে খুব একটা আকর্ষণ করে না। একটা সময় চৌধুরী পরিবারের ধনসম্পদের এ রহস্যটা জানার চেষ্টায় থাকি। এরপর ঘটবে কিছু অদ্ভুত ঘটনা। সেটা আপাতত প্রকাশ করতে চাচ্ছি না। তাহলে নাটকের মজাটাই নষ্ট হয়ে যাবে।এখন আর কী ধারাবাহিক দেখানো হচ্ছে?মতিঝিল কমার্শিয়াল এরিয়া ছাড়া বিভিন্ন চ্যানেলে আমার অভিনীত আরও চারটি ধারাবাহিক দেখানো হচ্ছে। চ্যানেল আইতে সকাল-সন্ধ্যা-রাত, এটিএন বাংলায়উত্তরাধিকার, বৈশাখীতে তাল বেতাল ও আরটিভিতে অলসপুর। অলসপুর নাটকটির জন্য বেশ ভালো দর্শক প্রতিক্রিয়া পাই। এখানে আমার চরিত্রের নাম রুপালি। নাটকটির বদৌলতে এখন কোথাও গেলে অনেকে আমাকে রুপালি বলেই ডাকে। তাঁদের এ ধরনের আচরণে আমারও বেশ ভালো লাগে।নতুন বছরের জন্য কোনো নাটকে অভিনয় করেছেন কি?ধারাবাহিক ছাড়া এর মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকেও কাজ করেছি। নতুন বছরে যাবে কি না, জানি না। তবে এর মধ্যে বেশ কয়েকটি নাটক ভালোবাসা দিবসে প্রচার হবে বলে শুনেছি। সম্প্রতি যেসব এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি, সেগুলোর নির্মাতারা হলেন: দীপঙ্কর দীপন, অঞ্জন আইচ, সালমান হায়দার, মাইনুল হাসান, শুভ্র আলম, লুৎফর রহমান, আরিয়ান রহমান প্রমুখ।আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বেশি সংখ্যক নাটকের কাজ করতে গিয়ে পড়াশোনার কোনো ঝামেলা হয় না?জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার বিষয় নাটক ও নাট্যতত্ত্ব। তাই এটি আমার কাজের ক্ষেত্রেও অনেক বেশি সহায়ক হচ্ছে। আমি পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পাই, সেটুকুতেই নাটকের কাজ করে থাকি।