মাছরাঙা টেলিভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পথের দাবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন এ ডি দুলাল। এখানে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে। ‘পথের দাবী’ নাটকটি নিয়ে কিছু বলুন।পথের দাবী শরৎচন্দ্রের জনপ্রিয় একটি উপন্যাস। ব্রিটিশবিরোধী আন্দোলনের ওপর গল্পটি। চারণকবি মুকুন্দ দাস অবলম্বনে আমার চরিত্রটি তৈরি হয়েছে। এখানে আমাকে সবাই ‘কবি’ নামে ডাকে। স্বাধীনতা আন্দোলনে তরুণদের নানাভাবে উৎসাহিত করা আমার কাজ। কাজটি করতে অনেক কষ্ট হয়েছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুটিং করেছি।আপনার পরিচালনায় ‘সামান্থা’ ধারাবাহিকটি এখন মাছরাঙা টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে।সামনে সামান্থা নাটকের ১০টি পর্ব দেখানো হবে কক্সবাজারকে কেন্দ্র করে। নাটকের মাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি থাকবে সমসাময়িক কিছু ব্যাপার। থাকবে প্রয়াত ক্লোজআপ তারকা আবিদের মৃত্যুর প্রসঙ্গও। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টানা কয়েক দিন শুটিং করব। এরপরই শেষ হবে সামান্থার কাজ।নতুন কোনো ধারাবাহিক পরিচালনার ব্যাপারে কিছু ভেবেছেন?নতুন দুটি ধারাবাহিকের কাজ করব—পান্থ শাহরিয়ারের লেখা যন্তর-মন্তর ও নাসরিন জাহানের উপন্যাস অবলম্বনে শঙ্খ-নর্তকী। দুটি নাটকই হবে ৭৮ পর্বের। নাটক দুটি নতুন দুটি বেসরকারি চ্যানেলের উদ্বোধনী ধারাবাহিক হিসেবে দেখানো হবে। মজার ব্যাপার হলো, এর আগেও বাংলাদেশের বেশির ভাগ বেসরকারি টিভি চ্যানেলের উদ্বোধনী দিনে আমার পরিচালিত নাটক প্রচারিত হয়েছে।‘চোরাবালি’ চলচ্চিত্রের কাজের কী খবর?পরিচালক রেদওয়ান রনির সঙ্গে এবারই প্রথম কাজ করছি। অন্ধকার জগতের ঘটনা নিয়ে ছবির গল্প। চলচ্চিত্রে অভিনয় অনেক সহজ মনে হলেও আমার কাছে বরাবরই বেশ কঠিন মনে হয়। চলচ্চিত্রে অভিনয় করতে মনঃসংযোগটা অনেক বেশি প্রয়োজন। এ পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছি, তার মধ্যে চোরবালিতে অভিনয় করে খুব ভালো লেগেছে।