সবাই মিলে একটা ভালো কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এখানে অভিনয় করছেন তমালিকা। কথা হলো তাঁর সঙ্গে।‘পুতুল নাচের ইতিকথা’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এখানে আমি ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছি। যাদের উপন্যাসটি পড়া আছে, তারা চরিত্রটির ব্যাপারে খুব ভালো করেই জানে। নাটকে আমার প্রথম শটটি ছিল সন্ধ্যায়। বড় একটা দৃশ্য! খুব ভয় কাজ করছিল। কিন্তু পরিচালক বেশ বুদ্ধিমত্তার সঙ্গে অল্প সময়ে পুরো দৃশ্যটি ধারণ করলেন। উপন্যাসে যে সময়টার কথা বলা হয়েছে, আলভী তা ধরে রাখেননি। ওই সময় ধরাটা অনেক খরচের ব্যাপার। কিন্তু নাটকটি দেখে দর্শক তা বুঝতে পারবে না।এই ধারাবাহিকের কাজ কোথায় করেছিলেন?পুবাইলের হাসনা হেনা শুটিং বাড়িতে। পরিচালক পুরো কাজের পরিকল্পনাটা এত সুন্দর করে গুছিয়ে রাখতেন, প্রতিদিনই খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত। এরপর চলত ম্যারাথন আড্ডা। আর দ্বিতীয় দিনের শুটিংয়ের সময় আমি মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। তার মধ্যেই কাজ করেছি। কারণ, ওই দিনের সব কটি দৃশ্যই ছিল আমাকে ঘিরে। ওই সময় সবার দারুণ সহযোগিতা পেয়েছিলাম। এই নাটকে কোনো চরিত্রকে আলাদা করে বলব না, আমরা সবাই মিলে একটা ভালো কাজ করেছি।এটিএন বাংলায় আজ আপনার অভিনীত ‘কাক ডাকা ভোর’ নাটকটি দেখানো হবে।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। আমরা অনেক বছর মঞ্চে একসঙ্গে কাজ করছি। এর ফলে তাঁর সঙ্গে কাজের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। তিনি কী বলতে চান, শটটা কীভাবে চাচ্ছেন—তা এক মুহূর্তেই বুঝতে পারি। আমাদের পারস্পরিক বোঝাপড়াটা এতটাই চমৎকার যে, এক দিনে ১৪টি দৃশ্যের কাজ করেছিলাম।নতুন কী কাজ করছেন?জুন মাসে সালাহউদ্দিন লাভলু নতুন দুটি ধারাবাহিকের কাজ শুরু করবেন। দুটোতেই আমি কাজ করব। এ ছাড়া দেশ টিভির বর্ষপূর্তি উপলক্ষে অনিমেষ আইচ একটি নাটক তৈরি করেছেন। এখানেও অভিনয় করেছি।