সবাইকে খুব মিস করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমালী। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিকটি। নাট্যরূপ দিয়েছেন আর পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। দেখানো হবে এনটিভিতে, আজ রাতে। এখানে অভিনয় করছেন সারিকা। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।(ব্যাংককে) কেমন বেড়ানো হলো?খুব বেড়াতে পারিনি। কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। বাংলালিংকের তিনটি বিজ্ঞাপনের কাজ হলো ওখানে। আমি করেছি দুটো। ওখানে বাঙালি ছিলাম মাত্র চারজন—আমি, নিলয়, ইমরান আর বকুল ভাই (শামসুল আলম বকুল)। পরিচালক পাকিস্তানের, নাম আহসান। আর পুরো প্রোডাকশন ইউনিট ছিল ব্যাংককের। একেবারেই বেড়াতে পারেননি?একেবারেই কম। ব্যাংককে আগেও গিয়েছি। ওখানে গেলে আমি শুধুই কেনাকাটা করি। এবারও করেছি, অনেক টাকার। তবে কত টাকা, সেটা বলব না। হলে গিয়ে ছবি দেখেছি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৫। হল দেখে তো অবাক হয়ে গেছি। ইস্, ঢাকায় যদি এমন একট হল থাকত, তাহলে প্রতিদিন গিয়ে ছবি দেখতাম। থাই খাবার খেয়েছি। ওটা আমার এমনিতেই দারুণ পছন্দ।শুটিং হলো কোথায়?অ্যাবেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। চমৎকার জায়গা! বিশাল এলাকা জুড়ে! দেখে মনে হলো, যেন কোনো রাজকীয় প্রাসাদে ঢুকেছি। মনটা ভরে গিয়েছিল। ওখানে ভর্তি হওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। অটোগ্রাফ দিতে হয়নি?ওখানে তো আমাকে তেমন কেউ চেনে না। মার্কেটে কয়েকজন বাংলাদেশির সঙ্গে দেখা হয়েছে। তাঁরা এগিয়ে এসে কথা বলেছেন। বাইরে দেশের কারও সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে।দেশে কবে ফিরলেন?২০ মে। ফিরে নাটকের কাজ শুরু করেছেন?না, তা আর পারলাম কই! আসার পর একদিন বাসায় লিফট থেকে নামার পর মাথা ঘুরে পড়ে যাই। কিছু সময় জ্ঞান ছিল না। মাথাও কেটে গিয়েছিল। সবাই দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। বড় কোনো দুর্ঘটনা হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। আর আমার ভাই তো ডাক্তার। ও বাসায় এনে স্যালাইন দিয়েছে। পাঁচ দিন শুধুই ঘুমিয়েছি। ‘রুমালী’র কাজের কী খবর?গত মার্চে শুটিং শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে নাটকটির প্রচারও শেষ হবে। খুব খারাপ লাগছে। এটাই আমার প্রথম ধারাবাহিক। সবাইকে খুব মিস করব।