সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ত্যাগের মহিমায় মহীয়ান ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান।রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারকমণ্ডলী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক নেতা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্বসহ অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এর আগে রাষ্ট্রপতি সকাল আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন। রাষ্ট্রপতি নামাজের পর মুসল্লিদের ¬সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাসস।