সবাইকে সংলাপে আনতে ইসিকে আ.লীগের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দলের মতৈক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার নিয়োগে মত দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ পাঁচটি বিষয় নিয়ে ইসির সঙ্গে সংলাপে আজ রোববার দলটি তাদের এ অবস্থানের কথা জানায়।বৈঠকে আওয়ামী লীগ সব দলকে সংলাপে আনতে অনুরোধ জানায়। দলের নেতারা নির্বাচন কমিশনকে বলেন, ‘আপনারা আগেও পেরেছেন। এবারও পারবেন। আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আওয়ামী লীগ সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায়।বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়ে চলে দুইটা পর্যন্ত। বৈঠক সূত্রে জানা গেছে, সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অধিকতর সংশোধন (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিধিমালা-২০১১ (প্রস্তাবিত), প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন-২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী প্রচারণা ব্যয় (জনতহবিল) আইন-২০১১ (প্রস্তাবিত) নিয়ে আলোচনা হয়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, এসব ব্যাপারে তারা মতামত দেবে না। আজ ইসির বক্তব্য শুনতে এসেছে। এসব বক্তব্য দলের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা শেষে আবারও দলটি ইসির সঙ্গে বৈঠক করবে। আজকের বৈঠকে ইভিএমের প্রদর্শনী করে নির্বাচন কমিশন। এ সময় আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বিষয়ে জানতে চান। সংসদে সরকারদলীয় উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে সংলাপে অংশ নেন আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, আলাউদ্দিন আহমেদ, ওবায়দুল কাদের চৌধুরী, রহমত আলী, মাহাবুবুল আলম হানিফ, আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু, নুহ-উল আলম লেলিন, মৃণাল কান্তি দাস, শিরিন শারমিন চৌধুরী, এ বি এম রেয়াজুল কবির কাউসার প্রমুখ।