সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ অক্টোবর ১২ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। এ উপলক্ষে চ্যানেল আই আজ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ১২ বছরে পদার্পণ উপলক্ষে কথা হলো চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-এর সঙ্গে।চ্যানেল আই আজ ১২ বছরে পদার্পণ করছে। আপনাকে শুভেচ্ছা।ধন্যবাদ। আজ আমাদের সবার জন্য একটি আনন্দের দিন। বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই আজ ১২ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আইয়ের দেশে ও বিদেশের অসংখ্য দর্শককে। আমাদের সঙ্গে আরও আছেন শুভানুধ্যায়ী, সাংবাদিক, কেব্ল অপারেটর, বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন অঙ্গনের নানাজন। সবার ভালোবাসার কারণেই চ্যানেল আই আজ এতটা পথ এগিয়ে আসতে পেরেছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে চ্যানেল আই এগিয়ে যাবে।আজ কী ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন?আমাদের এবারের স্লোগান ‘প্রতিদিন হাজারো রঙের ভিড়ে লাল-সবুজের বীজ বুনে যাই’। অন্য বছরগুলোর চেয়ে আরও বর্ণাঢ্য আমেজে দেশব্যাপী এবার চ্যানেল আইয়ের জন্মদিন উদ্যাপন করা হচ্ছে। এরই মধ্যে ঢাকাসহ সারা দেশে আট দিন নানা উৎসব, চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে দিনব্যাপী মিলনমেলা, আনন্দ উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। পুরো আয়োজন সকাল থেকে চ্যানেল আইয়ে সরাসরি দেখানো হবে। সন্ধ্যায় থাকবে কেক কাটা অনুষ্ঠান ও আতশবাজির মনোমুগ্ধকর পরিবেশনাসহ অনেক কিছু। অনুষ্ঠানগুলোর মধ্যে আছে হুমায়ূন আহমেদের লেখা থেকে নাটক জলে ভাসা পদ্ম। শাইখ সিরাজ তৈরি করেছেন ‘বিশ্ব সভ্যতায় ইলেকট্রনিক গণমাধ্যমের অবদান ও বাংলাদেশ প্রেক্ষাপট’ বিষয়ের ওপর প্রামাণ্য অনুষ্ঠান আলোছায়ার শ্বেতপত্র। এই দুটি অনুষ্ঠান থাকবে রাতে। এই দীর্ঘ পথচলায় চ্যানেল আইয়ের ভূমিকাটা কেমন ছিল?যেখানে অন্ধকার সেখানে আলো ফেলার প্রয়াস নিয়েছে চ্যানেল আই। যেখানে অপসংস্কৃতি গ্রাস করতে এসেছে, সেখানে নিয়েছে সুস্থ সংস্কৃতি বিকাশের প্রয়াস; যেখানে সঠিক তথ্যের নামে মিথ্যাচারসহ নানা কৌশল দেখেছি, সেখানে দ্রুততার সঙ্গে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্র ও জবাবদিহি-চর্চার প্রয়োজনেই চ্যানেল আই সৃষ্টি করেছে রাজনৈতিক দলের গঠনমূলক আলোচনার প্ল্যাটফরম। মহান মুক্তিযুদ্ধের চেতনা সারা বছর মানুষের সামনে জাগরূক রাখতে আমরা থেকেছি সদা সচেষ্ট। সামনের দিনগুলোর জন্য কী ভাবছেন?আমাদের এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে। যা কিছু প্রথম, তার অনেক কিছুর সঙ্গে চ্যানেল আইয়ের নামটি জড়িয়ে আছে। ভবিষ্যতেও নতুন নতুন ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এ ছাড়া আমাদের নতুন বছর থেকে পাঁচ মিনিটের অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। বিনোদন প্রতিবেদক