সবার ওপরে মুরালি
টে স্টে য ত রে ক র্ড সবচেয়ে বেশি উইকেট—৮০০টি। দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের (৭০৮) চেয়ে ৯২ উইকেট বেশি তাঁর। সবচেয়ে বেশি ৬৭ বার ইনিংসে পাঁচ উইকেট। ৩৭ বার পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ওয়ার্ন। ম্যাচে সবচেয়ে বেশি ২২ বার ১০ উইকেট, যা দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ার্নের (১০) চেয়ে ১২ বার বেশি। ১০ উইকেট করে নিয়েছেন টানা ৪ ম্যাচে। সেটিও আবার দুবার। এই তালিকায় টানা ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট। টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে ম্যাচে ১০ উইকেট পাওয়া একমাত্র বোলার। সব দলের বিপক্ষেই ৫০ কিংবা তারচেয়ে বেশি উইকেট পাওয়া একমাত্র বোলারও মুরালিধরন। ইনিংসে ৭ উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি ৫ দেশের বিপক্ষে। দেশের মাটিতে সবচেয়ে বেশি ৪৮৫ উইকেট, দ্বিতীয় সর্বোচ্চ অনিল কুম্বলের ৩৫০। ইনিংসে ৯ উইকেট নিয়েছেন দুবার। মুরালি ছাড়াও এই কৃতিত্ব আছে আর একজনেরই—জিম লেকার। দেশের মাটিতে জয়ে সবচেয়ে বেশি ২৯৭ উইকেট, দ্বিতীয় সর্বোচ্চ ২৫০ শেন ওয়ার্নের। সবচেয়ে বেশি ৪৪০৩৯ বল করা বোলার। ৪০৮৫০ বল নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতের অনিল কুম্বলে। এক মাঠে সবচেয়ে বেশি উইকেট—১৬৬ (কলম্বোর এসএসসিতে)। তিন ভেন্যুতে ১০০ কিংবা তারচেয়ে বেশি উইকেট পাওয়া একমাত্র বোলারও তিনি। মুরালির পর একই মাঠে সবচেয়ে বেশি ৮৩ উইকেট জিম্বাবুয়ের হিথ স্ট্রিকের (হারারে স্পোর্টস ক্লাব)। দলের জয়ে শতকরা হারে সবচেয়ে বেশি উইকেট। পরাজয়ে সবচেয়ে বেশি ২১০ উইকেট, দ্বিতীয় সর্বোচ্চ ১৮৬ উইকেট কোর্টনি ওয়ালশের। বোল্ড করে সবচেয়ে বেশি ১৬৫ উইকেট মুরালির। ১১৬ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে ওয়ার্ন। ক্যাচ আউট করে সবচেয়ে বেশি ৪৩১ উইকেট। ওয়ার্নের ৪১৮। কট অ্যান্ড বোল্ড-এ সবচেয়ে বেশি ৩৫ উইকেট। সমান উইকেট ভারতের অনিল কুম্বলেরও। স্টাম্পিং করে সবচেয়ে বেশি ৪৭ উইকেট। ৩৬ উইকেট ওয়ার্নের। সবচেয়ে কম টেস্ট খেলে ৩৫০, ৪০০, ৪৫০, ৫০০, ৫৫০, ৬০০, ৬৫০, ৭০০, ৭৫০ ও ৮০০ উইকেট। সবচেয়ে বেশি ১১ বার হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। ৮ বার করে তিনজন ইমরান খান, রিচার্ড হ্যাডলি ও শেন ওয়ার্ন। তিনবার এক পঞ্জিকাবর্ষে ৭৫ কিংবা তারচেয়ে বেশি (২০০০, ২০০১ ও ২০০৬) উইকেট শিকারি একমাত্র বোলার।