সবার পরীক্ষা ভালো হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমরা যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তখন আমার নিজের জীবনের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ছে। আমার অভিজ্ঞতা বলে, শেষ মুহূর্তে রিকশা-গাড়িতে পড়তে পড়তে যাওয়ার চেয়ে নির্ভার হয়ে পরীক্ষার হলে যাওয়া ভালো। আমার মনে পড়ে, জীববিজ্ঞান পরীক্ষায় একটি বাধ্যতামূলক প্রশ্নের উত্তর না দিয়েই আমি পরীক্ষা প্রায় শেষ করে ফেলেছিলাম। আমি দেখিনি যে প্রশ্নটির উত্তর দেওয়া বাধ্যতামূলক। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে ওই প্রশ্নটির উত্তর দিতে হয়েছিল। তোমাদের বলি, প্রশ্নপত্র ভালোভাবে পড়ে নিয়ো। স্বাস্থ্যের দিকে নজর রেখো। সবার জন্য আমার শুভেচ্ছা থাকল। নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। ফলাফলও ভালো হবে। তোমরা কেবল তোমাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকার গর্ব নও, তোমরা সারা বাংলাদেশের গর্ব।