সবার ভালো লাগার কিছু গান রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষারাতের শেষে লিলি ইসলামের ১৬তম অ্যালবাম। এটি বাজারে এনেছে সংগীতা। অ্যালবামটির বেশির ভাগ গানের সঙ্গে রয়েছে সিমফোনিক সংগীতায়োজন। অন্য গানগুলোর সংগীতায়োজনও বেশ মজার। অ্যালবামের সংগীতায়োজন করেছেন পণ্ডিত দেবজ্যোতি বোস। তিনি সরোদ বাজান। কথা হলো লিলি ইসলামের সঙ্গে।অ্যালবামে কোন গানগুলোর সঙ্গে সিমফোনিক সংগীতায়োজন করেছেন?‘উড়িয়ে ধ্বজা’, ‘আলো আমার আলো’, ‘আলোকের এই ঝরনাধারা’, ‘হা রে রে রে’, ‘গানে গানে তব বন্ধন যাক’, ‘আজি বর্ষারাতের শেষে’ গানগুলো। আরও কিছু গান রয়েছে। যেমন—‘সকরুণ বেণু বাজায়ে’, ‘আমার একটি কথা’, ‘এখনই কি হলো’। এগুলোর সংগীতায়োজন কিন্তু একেবারেই স্বাভাবিক। নানা স্বাদের গান, আমি বলব, সবার ভালো লাগার মতো কিছু গান রয়েছে এই অ্যালবামে।সামনে তো পয়লা বৈশাখ। কী পরিকল্পনা করছেন?আমি তো শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে অধ্যাপনা করছি। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয় থেকে দুই দিনের অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীরাই এখানে অংশ নেবেন। এ ছাড়া আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু অনুষ্ঠানে অংশ নেব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা ও চ্যানেল আই আয়োজিত চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে গান করব। আপনার গানের সংগঠন উত্তরায়ণ কোনো অনুষ্ঠান করবে?সামনে আমাদের উত্তরায়ণের বর্ষপূর্তি উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করব। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি রচনার দেড় শ বছর পূর্তি হবে এবার। এ ছাড়া স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন হচ্ছে। সবগুলো ব্যাপারই থাকছে আমাদের উত্তরায়ণের অনুষ্ঠান-ভাবনায়। এখন সেভাবেই মহড়া শুরু করেছি।