সবার সম্পদ হবে ভূগর্ভস্থ পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চাইলেই যে কেউ আর যখন তখন নিজের জমি খুঁড়ে ভূগর্ভস্থ পানি তুলতে পারবে না। সবার অভিন্ন সম্পদে পরিণত হবে পানি। এ পানির তুলতে লাগবে বৈধ অনুমোদন। এ ব্যাপারে পার্লামেন্টে পাস হয়ে আসবে নতুন আইন। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।তেল, গ্যাস বা বিভিন্ন খনিজ পদার্থের মতো ভূগর্ভস্থ পানিও অত্যন্ত মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। ভারতে এটি ব্যক্তিগত সম্পদ হিসেবেই ভাবা হয়। খুব সহজ কিছু নীতিমালা অনুসরণ করে নিজের জমি থেকে যে কেউ তার প্রয়োজন অনুসারে ভূ-গর্ভস্থ পানি তুলে তা ব্যবহার করতে পারে। কিন্তু শিগগিরই এই চিত্র পুরোপুরি পাল্টে যাচ্ছে। ব্যক্তিগত এই সম্পদটিকে জনসাধারণের সম্পদে পরিণত করতে বিরাজমান আইন-কানুনে পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। আর তা বাস্তবায়িত হলে পঞ্চায়েতের মতো সমাজের নিয়ন্ত্রণকারী বিভিন্ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ আর নিজের জমি থেকে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করতে পারবে না।ভূ-গর্ভস্থ পানির ব্যবহারে নতুন এই ব্যবস্থা ভারতের ভূ-গর্ভস্থ পানির ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যবস্থা কার্যকর হলে পানি সম্পদের ওপর কেবল ভূমির মালিকের অধিকার সীমিত থাকবে না। পুরো সম্প্রদায়ের লোকজন তাঁদের প্রয়োজনে মাটি খুঁড়ে পানি তুলতে পারবে।১৮৮২ সালের দ্য ইন্ডিয়ান ইজমেন্টস আইন ও অন্যান্য বিধান অনুসারে জমির মালিকেরা আশপাশের জমির মালিকদের প্রতি কোন ধরনের জবাবদিহিতা বা দায়দায়িত্ব ছাড়াই ইচ্ছেমতো ভূ-গর্ভস্থ পানি নিষ্কাশন করতে পারেন।ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনার এই আইনে পরিবর্তন আনতে সরকার সংবিধানের ২৫২ ধারার অধীনে একটি পরিকাঠামো আইন পাস করার চেষ্টা করছে। তবে কেন্দ্রীয়ভাবে উদ্যোগ নেওয়ার আগে দুটো রাজ্যকে একই ধরনের একটি আইন পাস করাতে হবে। এই প্রস্তুতিটি সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নে সাহায্য করবে। আর একবার যদি আইনটি সংসদে পাশ হয়ে যায় তাহলে রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের নীতিমালা মেনে চলতে হবে। এ ব্যাপারে বিভিন্ন রাজ্যের মতামত ও তাদের চিন্তা ভাবনা জানতে শিগগিরই জাতীয় উন্নয়ন সংস্থা ও বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের।এই আইন জারি হলে পঞ্চায়াতি রাজ প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে এই সম্পদের রক্ষক হয়ে উঠবে বলে ধারণা করছে পরিকল্পনা কমিশন। এতে তারা নিজ নিজ এলাকার ভূ-গর্ভস্থ পানি সম্পদ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবে। বিশ্বে সবচেয়ে বেশি ভূ-গর্ভস্থ পানি ব্যবহারকারী দেশ ভারত। দেশের মোট ভূ-গর্ভস্থ পানীয় উেসর এক তৃতীয়াংশই সংকটপূর্ণ ও অতি মাত্রায় ব্যবহূত হচ্ছে। একটি সমীক্ষায় বলা হয়েছে, ভারতে কৃষি সেচে ব্যবহূত পানির প্রায় ৬০ শতাংশই ভূ-গর্ভস্থ। এ ছাড়া গ্রামীণ ও শহুরে এলাকায় পানি সরবরাহকৃত পানির ৮০ শতাংশই আসে ভূ-গর্ভস্থ পানীয় উত্স থেকে। তবে বর্তমানে যে হারে পানি নিষ্কাশন করা হচ্ছে তাতে ২০২৫ সালের মধ্যে ভূ-গর্ভস্থ পানীয় উত্সগুলোর ৬০ শতাংশই সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে ভূ-গর্ভস্থ পানীয় উেসর এমন অনিয়ন্ত্রিত অবক্ষয়ের কারণে দেশজুড়ে জনস্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়েছে। কোন কোন রাজ্যে কৃষিকাজও বিপজ্জনকভাবে ব্যাহত হচ্ছে।