সবুজ কুঁড়ির সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার সবুজ কুঁড়ি আসর মৌলভীবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে সংগঠনের শিশুশিল্পীরা।আলোচনা পর্বে সবুজ কুঁড়ি আসরের পরিচালক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক। পরে নৃত্য পরিবেশন করে সুমু, মাইশা, তানিয়া, পায়েল ও রাত্রি। আবৃত্তি করে সুমু।