সবুজবাগে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় একটি বাড়িতে আজ শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাসের চুলায় তরকারি গরম করার সময় এ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন—হস্তশিল্প ব্যবসায়ী ফয়েজ আহমেদ (৪৭), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও ১০ বছরের ছেলে হাসিবুর রহমান ।ইয়াসমিন আক্তার জানান, আজ ভোররাতে সেহরি খাওয়ার জন্য গ্যাসের চুলায় তরকারি গরম করছিল তাঁর ছোট বোন। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন পুরো রান্না ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ইয়াসমিন, তাঁর স্বামী ও সন্তান দৌড়ে আগুন নেভাতে গেলে তাঁরা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।চিকিত্সকেরা জানান, অগ্নিদগ্ধ ফয়েজ আহমেদ ও তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। ফয়েজের শরীরের ৭০ শতাংশ, ইয়াসমিনের ৬০ এবং হাবিবের ১০ শতাংশ পুড়ে গেছে।ইয়াসমিন জানান, তাঁরা ১/৭/বি বাসাবো, কদমতলায় দোতলা বাসার নিচ তলায় থাকেন। কয়েক দিন আগে বাসার সামনে ওয়াসার লোকজন একটি গর্ত করে। এরপর থেকে ওই গর্তের গ্যাসের লাইন থেকে গ্যাস বের হচ্ছিল। তিনি অভিযোগ করেন, এ কারণে তাঁদের গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়।