সবুজবাগে তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব রাজধানীর সবুজবাগ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেল ওরফে কামলা রাসেলকে গতকাল শুক্রবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সবুজবাগ থানার মানিকনগর ওয়াসা সড়কে মেসার্স মকবুল এন্টারপ্রাইজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতের র্যাব ৩-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। রাসেলের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। রাসেল সবুজবাগের ওহাব কলোনিতে বসবাসকারী খোকন মিয়া ওরফে কামরুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।