সভাপতি ও সম্পাদকসহ বিএনপির সমর্থক প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম্রকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। ওই প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজা আবার নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ১৪টি পদের মধ্যে নীল প্যানেল ১১টি পদ পেয়েছে। তিনটি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল)।গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর-রশিদ বেসরকারিভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। শিগগির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি জানান। বিজয়ী প্যানেলকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।গত ১ মার্চ্রসুপ্রিম্রকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের (২০১১-১২) তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে ৩০ ও ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৪টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন দুই হাজার ৩১৮। এর মধ্যে দুই হাজার ৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। নীল প্যানেল থেকে খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবদুল বাসেত মজুমদার পান ৯৭৩ ভোট। দুটি সহসভাপতি পদের মধ্যে একটিতে সাদা প্যানেলের এ কে এম জগলুল হায়দার আফ্রিক ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যটিতে নীল প্যানেলের মো. আসাদ উল্লাহ ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সম্পাদক পদে নীল প্যানেলের এম বদরুদ্দোজা এক হাজার ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের এস এম আবুল হোসেন পেয়েছেন ৮০৩ ভোট। সহ-সম্পাদকের দুটি পদের মধ্যে নীল প্যানেল থেকে এ এইচ এম কামরুজ্জামান এক হাজার ৫৫ ভোট এবং সাদা প্যানেল থেকে এস এম মাসুদ হোসাইন এক হাজার চার ভোট পেয়ে জয়ী হয়েছেন।কোষাধ্যক্ষ পদে নীল প্যানেল থেকে ফাহিমা নাসরিন এক হাজার ৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের জেসমিন সুলতানা পেয়েছেন ৯২৬ ভোট।এ ছাড়া, সাতটি সদস্য্রপদের মধ্যে ছয়টিতে নীল প্যানেল ও একটিতে সাদা প্যানেলের প্রার্থী জয়ী হয়েছেন। নীল প্যানেলের এস এম মোক্তার কবির খান (১০১৬ ভোট), মারজিনা্র রায়হান (১০৫৮ ভোট), বেগম দেলোয়ারা হাবিব (৯৯৫ ভোট), এ বি এম রফিকুল হক তালুকদার (১০৪১ ভোট), শওকত আরা বেগম দুলালী (১০৮০ ভোট) ও মো. শহীদুল ইসলাম (১০০৬ ভোট) নির্বাচিত হয়েছেন। আর সাদা প্যানেল থেকে জেসমিন আক্তার কেয়া এক হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অভিনন্দন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে।