খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন
সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বন বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক ও অ্যাগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী ড. মো. মাহবুবর রহমান এ ফলাফল ঘোষণা করেন।