সভার সিদ্ধান্ত
সেক্টর কন্ডারদের সভায় যা আলোচনা হয়েছিল, তা পরবর্তীতে সভার কার্যবিবরণী এবং একাধিক নীতিমালার সাহায্যে প্রচার করা হয়। সভায় অনেক বিষয় আলোচনা হলেও সবগুলোকে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি। গুরুত্বপূর্ণ বিবেচনায় ২৭টি বিষয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়। এই ২৭টির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিচে দেওয়া হলো: অনেকগুলি কোম্পানি নিয়ে একটি সেক্টর গঠিত হবে। সেক্টরের এলাকা ও দায়িত্বের ভিত্তিতে সেক্টরের কোম্পানি সংখ্যা নির্ধারণ করা হবে। সেক্টরের দায়িত্ব ও অপারেশন পদ্ধতিসমূহ সভায় নির্ধারণ করা হয়। সেক্টরসমূহের সীমানা নির্ধারণ করা হয় এবং ১৮ জুলাই অতি গোপনীয় পত্রের মারফত তা সংশ্লিষ্ট সকলকে জ্ঞাত করানো হয়। নির্দেশ দেওয়া হয় যে এক সেক্টর অপর সেক্টর এলাকায় অপারেশন করবে না। সৈনিকদের মধ্যে যে সমস্ত সৈনিক বিমান, নৌ, গোলন্দাজ, সিগন্যাল বিষয়ে পারদর্শী তাদের তালিকা তৈরি করতে হবে, যাতে এদের দ্বারা ঐ সমস্ত বাহিনী গঠন করা যায়। ইয়ূথ ক্যাম্পের সঙ্গে বাংলাদেশ বাহিনীর কোনো সম্পৃক্ততা থাকবে না। ইয়ূথ ক্যাম্প সরকারের ভিন্ন সংস্থা পরিচালনা করবে। গণবাহিনীর গঠন, কর্মপন্থা, প্রসাশন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ২৫ জুলাই গণবাহিনীর সংগঠন, অস্ত্রশস্ত্র, পোষাক, রণকৌশল, আত্মীকরণ সম্বন্ধীয় ১০ পৃষ্ঠার পত্র জারি হয়। এই পত্রে প্রেরিত সিদ্ধান্ত ও নির্দেশনাবালীর অতিরিক্ত আরও কিছু সিদ্ধান্ত ২৭ ও ৩১ জুলাই সকল সেক্টরে প্রেরণ করা হয়। সদরদপ্তর ও সেক্টরের মধ্যে বেতার যোগাযোগ ভারতীয় সেক্টরের মাধ্যমে রক্ষা করা হবে। ভারতীয় সেক্টর সদরদপ্তর ও বাংলাদেশী সেক্টর সদরদপ্তর এক স্থানে না থাকলে তাদের মধ্যে বেতার যোগাযোগ ব্যবস্থা থাকবে। লজিস্টিকস ও প্রশাসনিক বিষয়গুলোর মধ্যে মুক্তিবাহিনীর বেতন, পোষাক, রেশন, চিকিৎসা বিষয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়।অংশগ্রহণকারীদের নামপ্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকর্নেল এম এ জি ওসমানীলে. কর্নেল এম এ রবগ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারমেজর কাজী নূরুজ্জামানমেজর চিত্তরঞ্জন দত্তমেজর জিয়াউর রহমানমেজর কে এম সফিউল্লাহমেজর খালেদ মোশাররফমেজর মীর শওকত আলীউইং কমান্ডার এম কে বাশারমেজর আবু ওসমান চৌধুরীমেজর রফিকুল ইসলামমেজর নাজমুল হকমেজর এম এ জলিলমেজর এ আর চৌধুরীসূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, (২০০৪)। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র: দশম খণ্ড, তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, (১৯৮২)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেনাসদর, শিক্ষা পরিদপ্তর, (২০০৭)। লক্ষ প্রাণের বিনিময়ে, রফিকুল ইসলাম, বীর উত্তম, (২০০৬)।মূলধারা ’৭১, মঈদুল হাসান, (২০০৮)।