ইউনূস প্রসঙ্গে রবার্ট ও ব্লেক
সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক মনে করেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার বিষয়টিতে এখনো সমঝোতার সুযোগ আছে।সমঝোতা না হলে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যদি সমঝোতা না হয়, তবে কিছুটা প্রভাব পড়তে পারে। বিষয়টায় সমঝোতা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বাংলাদেশ সফরে রাজি করানো আমার জন্য সহজ হবে।’আজ মঙ্গলবার রাজধানীর আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবার্ট ব্লেক এসব কথা বলেন।