সমঝোতা হয়নি, লড়বেন আইভী ও শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমান। আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেখা করে জয়ের ব্যাপারে দুজনেই আশাবাদ ব্যক্ত করেন এবং প্রার্থিতা প্রত্যাহার না করার ব্যাপারে অনড় থাকেন। তাদের দুজনেরই অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত কোন সমঝোতা হয়নি।সূত্র জানায়, দুই প্রার্থীই প্রধানমন্ত্রীকে বলেন তারা নির্বাচনে জয়ী হবে। শেষে তারা জয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর দোয়া চান।এর আগে গতকাল দুই দফা বৈঠক করেও আইভি ও শামীম ওসমানের মধ্যে মেয়র পদে কে দলের সমর্থন পাবেন সে সিদ্ধান্ত হয়নি। তাই আজ এ বৈঠক বসে।