সমবায়ের ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি খাতের আরও উন্নয়নে সমবায়ের ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানো এবং এর প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপদেষ্টা পর্ষদের প্রথম বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এতে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে খাদ্যঘাটতির কথা তুলে ধরে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ ও প্যাকেজিংয়ের পর রপ্তানি বৃদ্ধির আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি গ্রামীণ অর্থনীতি গতিশীল করতে কম সুদে ঋণ দেওয়াসহ তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।শেখ হাসিনা বিভিন্ন সংস্থাকে সরকারি তহবিলের ওপর নির্ভরতার পরিবর্তে নিজস্ব সম্পদ বাড়ানোর মাধ্যমে স্বনির্ভর হওয়ার ওপর জোর দেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহেদুজ্জামান, সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার, অর্থনীতিবিদ আবুল বারকাত ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।