সমর্থকদের নিরাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর সমর্থকদের নিরাশ না হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, ‘আশাহত হওয়ার কোনো কারণ নেই।’ সু চি আজ রোববার দীর্ঘ গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর প্রথমবারের মতো জনতার উদ্দেশে বক্তব্য দেন। তাঁর নিজের রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান কার্যালয়ের সামনে হাজার হাজার সমর্থক সু চির বক্তব্য শোনার জন্য জমায়েত হয়। জনতা তুমুল হর্ষধ্বনির মাধ্যমে সু চির বক্তব্যকে স্বাগত জানায়।সু চি তাঁর বক্তব্যে জানান, বন্দী থাকার সময় তিনি দিনে ছয় ঘণ্টা টেলিভিশন দেখতেন। তিনি বলেন, ‘টেলিভিশন দেখে আমার ধারণা হয়েছে জনগণ কী চায়।’ সু চি আরও বলেন, ‘আমরা যা চাই, তা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের সঠিক পথে এগোতে হবে।’সু চি আরও বলেন, বাকস্বাধীনতা হলো গণতান্ত্রিক অধিকারের মূল ভিত্তি।মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী অং সাং সু চিকে দেশটির সামরিক জান্তা দীর্ঘ সাত বছর পর বন্দিত্ব থেকে বিনা শর্তে মুক্তি দেয়। ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া সু চি গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই বন্দী ছিলেন। ১৯৯০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনডিএল) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও মিয়ানমারের সামরিক জান্তা তাঁর হাতে ক্ষমতা না দিয়ে তাঁকে বন্দী করে। রয়টার্স।