কার্যকর আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা (চ্যালেঞ্জ) অনেক। তবে দক্ষিণ এশিয়ার প্রায় ১৫০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে এসব সমস্যা মোকাবিলা করতে হবে।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদ্যু ৎ ও জ্বালানিমন্ত্রীদের চতুর্থ সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সভায় বাংলাদেশসহ পাঁচটি দেশের মন্ত্রী ও একটি দেশের প্রতিনিধি অংশ নেন। দুটি দেশের প্রতিনিধি উপস্থিত হতে পারেননি।সভার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সার্কভুক্ত প্রতিটি দেশে এখন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায়। তাই সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এখন। ঢাকার একটি পাঁচতারা হোটেলে গতকাল বৃহস্পতিবার সকালে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জ্বালানি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর চ্যালেঞ্জ প্রায় অভিন্ন। এই অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলো যখন একযোগে কাজ করতে পারবে, তখনই সার্ক সফল হবে। মন্ত্রী পর্যায়ের সভার আগে গত বুধবার সচিব পর্যায়ের বৈঠক হয়। গতকাল কর্ম-অধিবেশনের মধ্য দিয়ে সভা শেষ হয়। দুই বছর পর পর এই সভা হয়। পরবর্তী (পঞ্চম) সভা অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এই সভার বিষয়ে গতকাল বিকেলে বিদ্যু ৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও সচিব মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের অবহিত করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমস্যা আছে, সমস্যা নেই: অবহিতকরণ অনুষ্ঠানে ভারত থেকে বিদ্যু ৎ আমদানি পিছিয়ে যাবে কি না, কিংবা বিশেষ কোনো সমস্যা সৃষ্টি হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চান। এ ব্যাপারে বিদ্যু ৎ প্রতিমন্ত্রী বলেন, জমি অধিগ্রহণ নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। এ বিষয়টি নিয়ে বাংলাদেশে যেমন, ভারতেও তেমনি কিছু সমস্যা হয়। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।বিষয়টি সম্পর্কে বিদ্যু ৎ সচিব বলেন, ‘টাইমলাইন অনুযায়ী সব কাজ হচ্ছে। পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। ২০১২ সালের শেষ কিংবা ২০১৩ সালের শুরুতে আমরা বিদ্যু ৎ পাব।’সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ভূমি ব্যবহারের একটি নীতিমালা অনুমোদন করেছে। এতে জমি অধিগ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপিত হয়েছে। এ কারণে ওই সরকার বাংলাদেশে বিদ্যু ৎ রপ্তানির জন্য সঞ্চালন লাইনের টাওয়ার ও গ্রিড উপকেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণে অনাগ্রহী। বিদ্যু ৎ বিনিময়ে কাঠামো চুক্তি: জ্বালানিমন্ত্রীদের সভায় আলোচিত ও গৃহীত যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে, তার অন্যতম হচ্ছে সার্ক অঞ্চলের মধ্যে বিদ্যু ৎ বিনিময়ের জন্য একটি আঞ্চলিক কাঠামো চুক্তির খসড়া নিয়ে আলোচনা। খসড়াটি চূড়ান্ত হলে তার ভিত্তিতে সার্কভুক্ত দেশগুলো পরস্পরের মধ্যে সহজে বিদ্যু ৎ বিনিময় করতে পারবে।এ বিষয়ে বিদ্যু ৎ সচিব সাংবাদিকদের বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই খসড়াটি সম্পর্কে সংশ্লিষ্ট সরকারগুলোর মতামত নেওয়া হবে। তার ভিত্তিতে আগামী বছরের মাঝামাঝি সময়ে চুক্তিটি চূড়ান্ত করা যাবে।জ্বালানি বাণিজ্যের সমীক্ষা গৃহীত: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় সার্ক অঞ্চলে বিদ্যু ৎ ও জ্বালানি বাণিজ্যের বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। মন্ত্রীদের সভায় ওই সমীক্ষাটি গ্রহণ করা হয়েছে। সমীক্ষাটি সম্পর্কে জানতে চাইলে বিদ্যু ৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সমীক্ষায় সার্কভুক্ত দেশগুলোর কার কী জ্বালানি সম্পদ আছে, কে কীভাবে তা ব্যবহার করছে, দেশগুলোর মধ্যে এই সম্পদের বাণিজ্যিক সম্ভাবনা কতটা, এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানিমন্ত্রীদের সভা ওই সমীক্ষাটি গ্রহণ করলেও নিজ নিজ দেশের সম্পদ সম্পর্কে সমীক্ষা প্রতিবেদনে উল্লিখিত তথ্য সম্পর্কে দ্বিমত পোষণ করতে পারবে।আন্তগ্রিড বিদ্যু ৎ বিনিময়: মন্ত্রীদের সভায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তগ্রিড বিদ্যু ৎ বিনিময়ের বিষয়ে একটি বিশদ সমীক্ষা চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমীক্ষার চূড়ান্ত রূপরেখা পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে নির্ধারণের জন্য সভা নির্দেশনা দিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান: বিদ্যু ৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর অন্যমত প্রধান সমস্যা হচ্ছে জনগণের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণ করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে চাহিদা অনুযায়ী জ্বালানির সংস্থান করতে হবে। এ ক্ষেত্রে দেশগুলোর সম্মিলিত প্রয়াস সাফল্য বয়ে আনতে পারে। সার্ক অঞ্চল হয়ে উঠতে পারে একটি একীভূত অর্থনৈতিক শক্তি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সার্ক ও বিমসটেকের মাধ্যমে একটি শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি, মিয়ানমার, ভুটান ও নেপালের পানিবিদ্যু ৎ উ ৎ পাদনের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে পারলে এ অঞ্চলের জ্বালানির চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করা যাবে।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের বিদ্যু ৎ সচিব। বক্তব্য দেন সার্কের মহাসচিব ফাতিমা দিয়ানা সাঈদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।