সমস্যার চিরকুট
প্রিয় পাঠক, আপনিই হতে পারেন আপনার এলাকার ‘ঢাকায় থাকি’র স্থানীয় প্রতিবেদক। নগরের যে প্রান্তেই থাকুন না কেন, জানান আপনার এলাকার ছোট-বড় নাগরিক সমস্যার কথা। সংক্ষেপে হলেও ‘সমস্যার চিরকুট’ বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরব আপনাদের দুর্ভোগের কথা। এলাকার সমস্যার কথা বিস্তারিত লিখতে না পারলে ‘চিরকুট’ আকারেও লিখে পাঠাতে পারেন।সমস্যা বা দুর্ভোগের কথা এবং অভিযোগ চিঠিতে জানাতে চাইলে খামের ওপর লিখুন ‘ঢাকায় থাকি, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। ই-মেইলেও ([email protected], [email protected]) লেখা পাঠাতে পারেন। সমস্যার কথা ঢাকায় থাকি বিভাগে টেলিফোন করেও জানাতে পারেন। বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবরওয়াসার পানিতে বালুআমাদের এলাকার অনেক বাড়ির ছাদে পানির ট্যাংক নেই। সেসব বাড়িতে ওয়াসার নলের সঙ্গে সরাসরি পানির কলের সংযোগ দেওয়া হয়েছে। এমন বাড়িতে যারা বাস করে, তারা খুবই দুর্ভোগের মধ্যে আছে। কারণ তারা পানির সঙ্গে বালুও পাচ্ছে। পানিতে বালু থাকায় তা ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। পানির অপর নাম জীবন। অথচ আমাদের এলাকায় পানির সঙ্গে বালু মিশে তা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাঁচাতে ওয়াসা কি এগিয়ে আসবে?শাহ আলমসড়ক ১৬, বায়তুল আমান হাউজিং সোসাইটিআদাবর এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়াসার অভিযোগ কেন্দ্রের (মডস জোন-৩) কর্মী আবদুর রশীদ জানান, তাঁদের খাতায় এই অভিযোগ লিখে রাখা হলো। সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রসুলবাগ ও দক্ষিণপাড়া, মহাখালীওভারব্রিজ চাই মহাখালীর রসুলবাগ ও দক্ষিণপাড়া এলাকা দুটি শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে বিভক্ত। দক্ষিণপাড়ায় অবস্থিত আমতলী প্রাথমিক বিদ্যালয়ে রসুলবাগের অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। রসুলবাগে বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে, যেখানে মহাখালী দক্ষিণপাড়ার শ্রমিকেরাও কাজ করতে যায়। তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। ইতিমধ্যে পারাপারের সময় একজন স্কুলছাত্র এবং তৈরি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সত্বর এ দুটি এলাকার মধ্যে সংযোগ স্থাপন এবং পারাপারে ঝুঁকি কমাতে একটি ওভারব্রিজ প্রয়োজন। সুমাইতা মারজিয়াষষ্ঠ শ্রেণী-ক, ৩৪/১ মহাখালী, দক্ষিণপাড়াগুলশান, ঢাকা। এ বিষয়ে ডিসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, ওই জায়গায় ফুটওভারব্রিজ করার পরিকল্পনা আগে থেকেই আছে। কিন্তু বিভিন্ন কারণে আর হয়নি। রাস্তা পার হতে গিয়ে ওখানে একাধিক স্কুলশিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক। তাই ওখানে একটি ফুটওভারব্রিজ জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান। শাহীনবাগ, মহাখালীনিঃসঙ্গ ওভারব্রিজটিকে সঙ্গ দিনবিএএফ অফিসার্স মেস-লগ্ন পথচারীদের পারাপারের জন্য একটি ওভারব্রিজ রয়েছে, যা মূলত কোনো কাজেই আসে না। কারণ, ওভারব্রিজটির আশপাশে ঘন বসতি নেই, কোনো অফিস-আদালতও নেই। অথচ এর একটু উত্তরে ফ্যালকন টাওয়ারের উত্তর পাশে জেব্রা ক্রসিং দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, তৈরি পোশাক কারখানার কর্মীসহ শত শত পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফ্যালকন টাওয়ারের উত্তরের এ পথটি দিয়ে শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও মহাখালীর অধিবাসীরা যাতায়াত করে। এসব এলাকার জনগণের কথা বিবেচনায় এনে নিঃসঙ্গ ব্রিজটিকে সরিয়ে ফ্যালকন টাওয়ারের উত্তরে স্থাপন করলে উপকার হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। রতন কুমার প্রসাদশাহীনবাগ, ঢাকা। ফুটওভারব্রিজটি স্থানান্তর করা হবে কি না জানতে চাইলে ডিসিসির ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মজিবর রহমান বলেন, স্থানান্তরের জন্য চেষ্টা করা হবে। কায়েতটুলীরাস্তার ওপর ময়লার স্তূপ আমি পুরোনো ঢাকার কায়েতটুলীর একজন স্থায়ী বাসিন্দা। এই এলাকায় অনেক দিন ধরে একটা রাস্তার সমস্যা ছিল, কিন্তু এখন সেটা আপাতত দূর হয়েছে। ইদানীং একটা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তা হলো এলাকার লোকজন নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে রাস্তার ওপর ফেলে রেখে যায়। আবর্জনার স্তূপ রাস্তায় গড়াগড়ি খাওয়ার কারণে রাস্তাটি দিনে দিনে আবার নষ্ট হয়ে যাচ্ছে। এতে একদিক দিয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে রাস্তা দিয়ে কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের। কিন্তু এ ব্যাপারটি সম্পর্কে স্থানীয় বাসিন্দারা এবং কর্তৃপক্ষ তেমন একটা জানে না বলে মনে হলো। তাই সমস্যা সমাধানের জন্য আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃৃষ্টি আকর্ষণ করছি। মো. মঈন উদ্দীন ৫১/সি, বিকে গাঙ্গুলি লেন, ঢাকা—১১০০[email protected] এ ব্যাপারে ডিসিসির অঞ্চল ২-এর পরিচ্ছন্ন কর্মকর্তা আবদুল আলিম বলেন, প্রতিটি মহল্লায় রিকশাভ্যান দিয়ে আবর্জনা পরিবহন করা হয়। অনেকে সচেতনতার অভাবে রাস্তায় আবর্জনা ফেলছে। তবে তাদের সচেতনতা বাড়ানোর জন্য জানুয়ারি মাসের প্রথম দিকে প্রচার-প্রচারণা চালানো হবে। ঢাকা সেনানিবাস এলাকাবাসস্টপেজ চাইআমরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। গত কয়েক বছরে এই এলাকার অধিবাসীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। কিন্তু আমাদের যানবাহনে চলাফেরার জন্য এমইএসের সামনে কোনো বাসস্টপেজ নেই। তাই প্রতিদিনই যুদ্ধ করে আমাদের লোকাল বাসে উঠতে হয়। আর অফিসে যাওয়া-আসার সময় ভোগান্তিটা হয় সবচেয়ে বেশি। এই সমস্যা সমাধানে বিআরটিএর দৃষ্টি আকর্ষণ করছি।মো. জাহিদুল ইসলামসফটওয়্যার প্রকৌশলী[email protected] এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সদস্যসচিব মহসীন হোসেন বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে আরটিসির চেয়ারম্যান ও ডিএমপি কমিশনার বরাবর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের (বিমানবন্দর সড়ক) পাশে এমইএস (জিয়া কলোনি) বাসস্টপেজ চেয়ে লিখিত আবেদন করতে হবে। আবেদন পাওয়া গেলে আরটিসির সভায় এমইএস বাসস্টপেজ চালু করার বিষয়টি বিবেচনা করা হবে। মোহাম্মদপুর-উত্তরাযাতায়াতের সমস্যামোহাম্মদপুর-উত্তরা সরাসরি বাস সার্ভিস না থাকায় অসংখ্য যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে উত্তরা বা কাকলি থেকে বেঙ্গল বা দুলদুলের বাসে করে এসে শ্যামলীতে নেমে আবার রাজধানী বাসে চড়ে আদাবর, শেখেরটেক, মোহাম্মদী হাউজিংয়ে আসতে হয়। বেঙ্গল বা দুলদুল বাসের অধিকাংশ যাত্রী এই এলাকার। নতুন কোনো বাস সার্ভিস এই রুটে চালু করলে যাত্রীর অভাব হবে না। মোহাম্মদী হাউজিং, আদাবর, শ্যামলী, আগারগাঁও, কাকলি হয়ে অল্প সময়ে উত্তরা যাওয়া যাবে। উল্লিখিত বিষয়ে রাজধানী বাস সার্ভিস কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য অনুরোধ করা হলো।এম আই হক মিঞাজীমোহাম্মদী হাউজিং,মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সদস্যসচিব মহসীন হোসেন বলেন, নতুন বাস রুট পেতে হলে আরটিসির চেয়ারম্যান ও ডিএমপির কমিশনার বরাবর রুটের প্রয়োজনীয়তা তুলে ধরে লিখিত আবেদন করতে হবে। ওই আবেদনের ভিত্তিতে আরটিসির সভায় তা আলোচনা করা হবে। ইংলিশ রোডদুরবস্থার খণ্ডচিত্রঢাকায় থাকি। কিন্তু অনেক কষ্টে থাকি। প্রথম আলো পত্রিকার তরফ থেকে আহ্বান করা হয়েছে ঢাকার সমস্যা তুলে ধরতে। এ যেন গাঢ় অন্ধকারে হঠাত্ আলোর ঝলকানি। আমাদের আদি (পুরান) ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলটির পশ্চিমে একটি ছোট শিশুপার্ক ছিল। ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরীজ স্কুল, সোহরাওয়ার্দী কলেজ ও মহানগর মহিলা কলেজের মধ্যস্থিত লক্ষ্মীবাজার এলাকায় ডিসিসির দুটি খোলা জায়গা ছিল, যা অবৈধ দখলদারদের কবল থেকে এক-এগারো-পরবর্তী সময়ে দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা আবার দখল হয়ে যায়। এখন সেখানে কাঁচাবাজার নির্মাণ করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ রাস্তার ওপর নির্মিত কাঁচাবাজারের নোংরা পরিবেশে ও দুর্গন্ধে পথচলাই দায় হয়ে পড়েছে। স্থান দুটি দেখলে ডিসিসি নামের কোনো প্রতিষ্ঠান আদৌ আছে কি না এ প্রশ্ন জাগবে।আমরা এলাকাবাসী চাই, ইংলিশ রোডের ছোট্ট শিশুপার্কটি আবার তার আগের অবস্থা ফিরে পাক এবং লক্ষ্মীবাজারের সিটি করপোরেশনের অবৈধ দখল করা ওই স্থান দুটিতে উঁচু গ্রিলে ঘেরা দুটি সুন্দর বাগান নির্মাণ করা হোক। তাতে ঐতিহ্যপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত এলাকার পরিবেশ সুন্দর হবে।লুত্ফর রহমান ভুঁইয়াঅবহেলিত আদি ঢাকা। লক্ষ্মীবাজারের বেদখল জায়গা উদ্ধার করে সেখানে সুন্দর বাগান করার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিসিসির অঞ্চল ২-এর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম আমিনুল ইসলাম। তিনি বলেন, ইংলিশ রোডের শিশুপার্কে ঈদুল আজহার আগে অস্থায়ী পশুর হাট বসেছিল। এটিতে আবার শিশুপার্কের পরিবেশ ফিরিয়ে আনতে তিনি দায়িত্ব নেওয়ার আগে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। ৬৫ নম্বর ওয়ার্ডপোস্তা কমিউনিটি সেন্টার তৈরি হবে কবে?বিগত চারদলীয় জোট সরকারের আমলে চকবাজার থানার ৬৫ নম্বর ওয়ার্ডের ৭১ ওয়াটার ওয়ার্কস রোডে পরিত্যক্ত একটি ভবনের জায়গায় অত্যাধুনিক একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এবং সেই মোতাবেক একটি সাইনবোর্ডও টানানো হয়। কিন্তু প্রস্তাবিত পোস্তা কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ আজও শুরু হয়নি। অবিলম্বে কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ দেখতে চায় এলাকার বাসিন্দারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।ইলিয়াছ আহমদরহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা।# প্রস্তাবিত পোস্তা কমিউনিটি সেন্টারের বিষয়ে জানতে চাইলে ডিসিসির ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম জানান, পোস্তায় একটি কমিউনিটি সেন্টার দরকার। তার জন্যই গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সেখানে কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে তারা আবার থমকে গেছে। এখন গণপূর্ত অধিদপ্তর যদি আবার উদ্যোগী হয়, তবেই কমিউনিটি সেন্টারটি নির্মিত হবে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে বলে শহিদুল ইসলাম জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়সাইবার সেন্টারের অবস্থা করুণঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিসংলগ্ন সাইবার সেন্টার থেকে শিক্ষার্থীরা তেমন উপকৃত হচ্ছেন না। দুটিতেই অর্ধেকের বেশি কম্পিউটার অচল থাকায় শিক্ষার্থীরা প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ইন্টারনেটের সংযোগেও সমস্যা রয়েছে। তাই শিক্ষামন্ত্রীর বরাবর একটি প্রশ্ন, যখন শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন, সংস্কার এবং ‘ডিজিটাল বাংলাদেশ’-এর কথা বলা হচ্ছে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের এ অবস্থা কেন?কিছুদিন আগে টিএসসি এলাকা ওয়াইফাইয়ের আওতায় আনায় এখন অনেকেই বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। কিন্তু এটা কেবল ল্যাপটপ থাকলেই সম্ভব। আর ল্যাপটপ কয়জন শিক্ষার্থীর আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীই মধ্যবিত্ত ঘরের সন্তান। তথ্যপ্রযুক্তির এই দিনে ক্লাসের অ্যাসাইনমেন্ট করা, যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করাসহ বিভিন্ন প্রয়োজনে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার জরুরি। তাই তাঁদের সাইবার সেন্টারের দিকে দৌড়াতে হয়। কিন্তু সেই দৌড় ফলপ্রসূ হয় না। শিগগিরই সাইবার সেন্টারের নষ্ট ও অচল কম্পিউটারগুলো সচল করা এবং নতুন কম্পিউটার যোগ করা খুবই প্রয়োজন।বদরুল আলমইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাইবার সেন্টারে নষ্ট কম্পিউটার মেরামত করা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, সাইবার সেন্টারের ৩৫টি কম্পিউটারের মধ্যে ২৫টি কেনা হয়েছিল ২০০৩ সালে। এতদিন ব্যবহার করার পর এগুলোয় বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমরা এরই মধ্যে ১৮টি নষ্ট কম্পিউটার মেরামত করার প্রক্রিয়া শুরু করেছি। আশা করা যাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এগুলো ঠিক করা সম্ভব হবে। গেন্ডারিয়াধূপখোলা মাঠের সংস্কার চাই পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একমাত্র খেলার মাঠ বলতে ধূপখোলা মাঠকেই বোঝায়। খেলার মতো তেমন পরিবেশ মাঠটিতে নেই। মাঠে শুধু বালি আর বালি। ধূপখোলা মাঠটি একসময় ঐতিহাসিক এবং ইতিহাসসমৃৃদ্ধ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অনেক খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তি এই মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। অথচ আজ এই মাঠটি এতিম ও অবহেলিত। দেখার কেউ নেই। ঢাকা সিটি করপোরেশন টাকা-পয়সার লোভে মাঠের চতুর্দিকে শত শত দোকান তৈরি করে মাঠের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করেছে। মাঠটি চারটি ভাগে ভাগ করে এর আকৃতি ছোট করা হয়েছে। এ অবস্থায় পুরান ঢাকার ঐতিহ্য গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এর সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুুব উদ্দিন চৌধুরীহরিচরণ রায় রোড, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা। দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির অঞ্চল ১-এর নির্বাহী প্রকৌশলী মো. শরীফ উদ্দিন বলেন, ডিসিসির উন্নয়ন বাজেটের আওতায় যেসব কাজ করা হচ্ছে, তাতে রাস্তা, ফুটপাত ও নর্দমা মেরামতের কাজ অগ্রাধিকার পাচ্ছে। চেষ্টা করা হচ্ছে এগুলোর কাজ বর্ষার আগেই যাতে শেষ করা যায়। রাস্তা, ফুটপাত, নর্দমা সংস্কারের কাজ শেষ হলে পর্যায়ক্রমে উদ্যান ও মাঠ উন্নয়নের কাজ করা হবে। তখন ধূপখোলা মাঠ সংস্কার করা হবে বলে মো. শরীফ উদ্দিন জানান। তেজগাঁওপানির অপচয় বন্ধ করুনফার্মগেট থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনে দিয়ে কারওয়ান বাজারের দিকে একটি রাস্তা গেছে। রাস্তাটি কলেজ থেকে সামনের দিকে গিয়ে আবারও ভাগ হয়েছে। এখানে সরকারি অনেক অফিস ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। জনতা ব্যাংকের একটি শাখার সামনে রাস্তাটির বাঁ পাশে গড়ে উঠেছে বিশাল বস্তি। বস্তির পেছনে রয়েছে বাংলাদেশ টেলিগ্রাফ ওয়ার্কশপ; আর বস্তির সামনে হলো চালের গোডাউন। রাস্তাটির প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে ট্রাক রাখা আছে। আর বস্তির ঠিক সামনে মাটির নিচ দিয়ে ঢাকা ওয়াসার একটা মোটা লাইন গেছে। সরকার বিভিন্ন সময় বস্তি উচ্ছেদ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। বস্তির ঘরগুলো অবৈধ বলে তাদের জন্য সরকারি পানির তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু প্রতিনিয়ত এদের পানির প্রয়োজন। ওয়াসা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, এই বস্তিবাসী কোত্থেকে পানি পাচ্ছে, তা কি তারা জানে।পিচঢালা রাস্তাকে খালে তৈরি করে ওয়াসার লাইন বের করে বস্তিবাসী প্রতিদিনের কাজ সারে। এই পানির লাইনের পুরোটাই ওরা ভেঙে ফেলছে। অথচ এখান থেকে ঢাকা ওয়াসার অফিস খুব একটা দূরে নয়। এ চিত্র কর্তৃপক্ষ চোখে না দেখলে বিশ্বাস করবে না। অনবরত দিন-রাত এই লাইন দিয়ে পানি বের হয়ে আসছে। আশপাশের বিবেকবান ব্যক্তিদের সহযোগিতায় দু-একবার ওয়াসার লোকজন কাজ করলেও বস্তিবাসীর পানির কোনো ব্যবস্থা না থাকায় কিছুক্ষণ পরই ওরা আবার পানির পাইপ ভেঙে ফেলে। এভাবে পানি অপচয় হওয়ার কারণে তেজগাঁও এলাকায় পানির অনেক সমস্যা হয়। বর্তমানে ঢাকা ওয়াসার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন, কর্মচারীদের পাঠিয়ে নয়, অন্ততপক্ষে জনগণ ও দেশের কথা ভেবে একবার ঊর্ধ্বতন ব্যক্তিদের পাঠিয়ে ঘটনার সত্যতা যাচাই করুন। সরাসরি এই পানির লাইন বন্ধ করুন। বস্তিবাসীর জন্য নিয়মমাফিক পানির ব্যবস্থা করুন। বস্তিবাসীকে পানি দেবে না বলে সরকার যে হিসাব কষছে, এসে দেখুন, হিসাবের মূল্য কীভাবে দিচ্ছে এখানে দেশবাসী।আসমা আহসানতেজগাঁও, ঢাকা এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) অভিযোগ কেন্দ্রের (মডস জোন-৫) কর্মী মো. মজিবর রহমান বলেন, সেখানে পানির নল ভাঙা বা ছিদ্র কি না তা তদন্ত করা হবে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে পানির অপচয় বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়শব্দদূষণ ও যানজট থেকে মুক্তি চাইজগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দদূষণ ও যানজট চরম আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি গেটের সামনে বিভিন্ন বাস কাউন্টার অবস্থিত। মিরপুরগামী ইউনাইটেড সার্ভিস ও আজমেরীসহ বিভিন্ন বাস কাউন্টারের বাসগুলো এখান থেকে ছাড়া হয়। গেটের সামনের রাস্তার পাশে বাসগুলো এলোমেলোভাবে রাখার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে যেমন সমস্যা হয়, তেমনি বাস চলাচলের কারণে সারাক্ষণ বিকট শব্দে ক্লাস করতে বিরাট সমস্যা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন কুমার সরকারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ জানান, যানবাহনের শব্দদূষণ বন্ধে তাঁদের পর্যাপ্ত জনবল নেই। এ রকম শব্দদূষণ বন্ধে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আইন প্রয়োগের মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান। হাজারীবাগ বেড়িবাঁধচামড়ার উচ্ছিষ্ট পোড়ানো বন্ধ হোকআমি হাজারীবাগের বেড়িবাঁধসংলগ্ন জরিনা সিকদার মেডিকেল কলেজের ছাত্রী। প্রতিনিয়ত আমাকে এই বেড়িবাঁধ দিয়ে আসা-যাওয়া করতে হয়। পরিবেশের ভারসাম্য এখানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পলিথিন পোড়ানোর বিষাক্ত কালো ধোঁয়া আশপাশের এলাকাবাসীর যেমন ক্ষতি করছে, তেমনি ক্ষতি করছে এই হাসপাতালের রোগী এবং আবাসিক ছাত্রীদের। এত বড় একটি বেড়িবাঁধ, অথচ গাছের বেষ্টনী এখানে গড়ে ওঠেনি। বেড়িবাঁধের পাশে চামড়ার উচ্ছিষ্ট প্রক্রিয়াজাতকরণের ফলে বৃদ্ধ এবং শিশুদের শ্বাসকষ্ট, ক্যানসার, জন্ডিস ইত্যাদি মারাত্মক রোগের জন্ম দিচ্ছে। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে চিন্তিত, আমাদের এখানে জলবায়ুর না হোক, পরিবেশের বিরাট নেতিবাচক পরিবর্তন ঘটছে। এটা কি মন্ত্রী ও স্থানীয় সাংসদের চোখে পড়ছে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, বেড়িবাঁধ ও আশপাশের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমাদের বাঁচান। শাবনাম বিনতে তাহিদ শিক্ষার্থী, জরিনা সিকদার ওমেন্স মেডিকেল কলেজ, ঢাকা। হাজারীবাগ বেড়িবাঁধের আশপাশে মাছের খাবার তৈরির জন্য চামড়াশিল্পের উচ্ছিষ্ট পোড়ানো ও প্রক্রিয়াজাত করা হয়। এতে এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা মানুষের শ্বাসকষ্টের জন্য হুমকিস্বরূপ। এই চামড়াশিল্পের উচ্ছিষ্ট প্রক্রিয়াকরণ চলে বিকেল থেকে ভোর পর্যন্ত। এ সময় মানুষ ঘর থেকে বের হতে পারে না। অনেক সময় ঘরের ভেতরও দুর্গন্ধযুক্ত বাতাস ঢুকে পড়ে। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, হাজারীবাগ থেকে শিগগিরই ট্যানারি সরিয়ে নেওয়া হোক এবং মাছের খাবার প্রক্রিয়াকরণ শিল্পটি নিষিদ্ধ করা হোক।হাজারীবাগ তরুণ সংঘহাজারীবাগ, ঢাকা। হাজারীবাগ বেড়িবাঁধের পরিবেশ রক্ষায় মাঠপর্যায়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) জামশেদ আহমদ। তিনি জানান, ওই প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জানা গেছে, মূলত ভ্রাম্যমাণ লোকজন হাজারীবাগ বেড়িবাঁধে পরিবেশদূষণের সঙ্গে জড়িত। তারা চামড়ার উচ্ছিষ্ট রোদে শুকানোসহ চামড়ার উপজাত দিয়ে নানা কার্যক্রম চালানোর মাধ্যমে পরিবেশ দূষণ করছে। হাজারীবাগে পরিবেশদূষণের মাত্রা বিবেচনায় ওই এলাকাকে পরিবেশ অধিদপ্তর পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। হাজারীবাগ ও এর সংলগ্ন বেড়িবাঁধের পরিবেশদূষণ বন্ধ করতে হলে ট্যানারিশিল্প অন্য জায়গায় সরানোর বিকল্প নেই বলে জামশেদ আহমদ জানান।