সমস্যার চিরকুট
প্রিয় পাঠক, আপনিই হতে পারেন আপনার এলাকার ‘ঢাকায় থাকি’র স্থানীয় প্রতিবেদক। নগরের যে প্রান্তেই থাকুন না কেন, জানান আপনার এলাকার ছোট-বড় নাগরিক সমস্যার কথা। সংক্ষেপে হলেও ‘সমস্যার চিরকুট’ বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরব আপনাদের দুর্ভোগের কথা। এলাকার সমস্যার কথা বিস্তারিত লিখতে না পারলে ‘চিরকুট’ আকারেও লিখে পাঠাতে পারেন।সমস্যা বা দুর্ভোগের কথা এবং অভিযোগ চিঠিতে জানাতে চাইলে খামের ওপর লিখুন ‘ঢাকায় থাকি, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। ই-মেইলেও ([email protected], [email protected]) লেখা পাঠাতে পারেন। সমস্যার কথা ঢাকায় থাকি বিভাগে টেলিফোন করেও জানাতে পারেন। পাঠকের পাঠানো সমস্যার চিরকুটগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন ও ছবি তুলেছেন মিল্লাত হোসেন, আলী আসিফ, আজহার হোসেন ও রিমন রাহী চানখাঁরপুলরাস্তায় চলাফেরা দায়চানখাঁরপুল ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এখানকার রাস্তার অবস্থা দেখে মনে হয় না এটা কোনো রাস্তা। রাস্তার দুই পাশে অনেক বাস, ট্রাক, রিকশা, ভ্যান রাখা থাকে সব সময়। রাস্তার বেশির ভাগই দখলে থাকার কারণে হেঁটে চলাও অনেক কষ্টের।সাগর[email protected] এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (দক্ষিণ) আকরাম হোসেন বলেন, জনবলস্বল্পতার কারণে পুরান ঢাকার সব রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজটি ঠিকমতো করা যাচ্ছে না। এ জন্য চানখাঁরপুল এলাকার রাস্তা দখলমুক্ত করা যাচ্ছে না। ফরিদাবাদ, গেন্ডারিয়াগেন্ডারিয়া থানা কবে চালু হবে?গেন্ডারিয়া ও ফরিদাবাদ এলাকা নিয়ে মিলব্যারাকের কেবি রোডের গেন্ডারিয়া ফাঁড়ির ভবনটিতে চালু হওয়ার কথা গেন্ডারিয়া থানার। তবে কবে চালু হবে, তা কেউ বলতে পারছে না। বারবার এর উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এলাকাবাসীর দাবি, আইজি গেট পর্যন্ত এলাকা (গেন্ডারিয়া টেলিফোন এক্সচেঞ্জ) গেন্ডারিয়া থানার অন্তর্ভুক্ত করা হোক। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে পুরান ঢাকার মিলব্যারাকে অবস্থিত গেন্ডারিয়া থানাটি চালু করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি। মাহবুব উদ্দিন চৌধুরী১৭ হরিচরণ রায় রোড, ফরিদাবাদঢাকা-১২০৪। এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ডিএমপির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ৪ ফেব্রুয়ারি গেন্ডারিয়া থানা উদ্বোধন করা হবে। কাঁঠালবাগানকাঁচাবাজারের সংস্কার প্রয়োজনকাঁঠালবাগান কাঁচাবাজারে প্রতিদিন অন্তত দেড় থেকে দুই হাজার লোক বাজার করে। বাজারটি অপরিসর গলির পাশে গড়ে উঠেছে। রাস্তার দুই পাশের পিচ ঘেঁষে মুদি দোকান থেকে শুরু করে শুঁটকি ও ফলের দোকানগুলো গড়ে উঠেছে। আর দুটি গলির ভেতর ৪০ থেকে ৪২ বর্গফুটের মধ্যে মাছ, সবজি, মুরগি ও গরু-খাসির মাংসের দোকান রয়েছে। এ বাজারটির বছরের পর বছর ধরে কোনো সংস্কার নেই। বাজারের পাশের রাস্তা সব সময় নোংরা থাকে। পয়োনালা ভেদ করে রাস্তায় পয়োবর্জ্য ওঠে। কিছু পয়োনালা ঢাকনাবিহীন থাকে। ট্রাক থেকে শুরু করে ঠেলাগাড়ি এবং অন্যান্য যানবাহনের কমতি নেই এ রাস্তায়। গায়ে গা, পিঠে পিঠ, চাকায় চাকা ঠেকিয়ে রেখে এখানে বাজার করতে হয়। এখনকার ব্যস্ত সময়ে বাড়ির বৃদ্ধ-বৃদ্ধাদেরও বাজারের ব্যাগ হাতে নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে বাজার করতে হয়। বাজার ও এর আশপাশের যে অবস্থা তাতে এই পরিস্থিতিতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।তাই এই ওয়ার্ডের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে বিনীত আবেদন, কাঁঠালবাগান বাজারের সুপরিকল্পিত বিন্যাস করা হোক এবং পাশের রাস্তাটি সংস্কার ও সম্প্রসারিত করার ব্যবস্থা নেওয়া হোক।সালমা সেতারাফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, ঢাকা। কাঁঠালবাগান বাজার সুপরিকল্পিত বিন্যাস করার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান ডিসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বাজারের জায়গায় একটি বহুতল ভবন নির্মাণ করে তাতে দোকানপাট করার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান দোকানিদের মামলার কারণে সে উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। আসাদ এভিনিউসড়ক বিভাজক বসিয়ে লাভ কী?আসাদ এভিনিউয়ে রাস্তার মাঝখানে বিভাজক তৈরি করায় যানজট আগের চেয়ে বেড়েছে। কারণ, রাজা সিটি ও মৈত্রী পরিবহনের বাসগুলো রাস্তার এক পাশে দাঁড় করিয়ে রাখা হয় এবং রাস্তার অন্য পাশে মেগাসিটি পরিবহন নিয়ম অমান্য করে উল্টো দিক দিয়ে চলে। ফলে বড় ধরনের যানজট সৃষ্টি হয়। এখন অবস্থা প্রায় অসহনীয় পর্যায়ে চলে গেছে। কর্তৃপক্ষ কি কিছু করবে? সালাম ফায়াদইকবাল রোড, মোহাম্মদপুর[email protected] আসাদ এভিনিউয়ের যানজট নিরসনে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, সমস্যা হচ্ছে মোহাম্মদপুরে সিটিং সার্ভিস বাস থাকলেও সেখানে বাস রাখার জায়গা নেই। বাসমালিকদের রাস্তায় বাস রাখতে নিষেধ করলেও তাঁরা বাস রাস্তায়ই রাখছেন। আবার বাসচালকেরাও আইন না মানায় কিছু ক্ষেত্রে যানজট বেড়ে যাচ্ছে। নগরায়ণে পরিকল্পনার অভাবই মূলত আসাদ এভিনিউয়ে যানজটের কারণ। এর মধ্যেই ট্রাফিক বিভাগ যানজট কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউসুফ খান সড়ক, মোহাম্মদপুরবেহালে রাস্তাসিটি করপোরেশনের ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি জলাবদ্ধকবলিত মরহুম ইউসুফ খান সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ পর্যন্ত চলাফেরা করতে পারে না। এ সমস্যা দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলেই এখানে দুই থেকে তিন ফুট পানি জমে যায়। তখন নর্দমা আর বৃষ্টির পানি এক হয়ে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। শুধু তাই নয়, এ সময় মশা-মাছির উত্পাতও বেড়ে যায়। এ ব্যাপারে অচিরেই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রের কাছে আবেদন জানাচ্ছি। ইলিয়াছ আহমদ বাবুলরহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা। জুন মাসের মধ্যে সব ভাঙাচোরা রাস্তা ঠিক হয়ে যাবে বলে জানান ডিসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ বেপারী। তিনি বলেন, মরহুম ইউসুফ খান সড়কে চলাচলব্যবস্থা সুগম করাতে এই সড়কও সংস্কার ও উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। ফরিদাবাদ ব্যাংক কলোনি স্কুলে যাতায়াতে বিড়ম্বনাপুরান ঢাকার ফরিদাবাদে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ে যাতায়াতে তিন হাজার ৪০০ ছাত্রছাত্রীর ভীষণ অসুবিধা হচ্ছে। কারণ, স্কুলের প্রবেশপথে রয়েছে একটি অবৈধ ট্রাকস্ট্যান্ড ও কাঁচাবাজার।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার জন্য স্কুলের উভয় পাশে ৮১, ৮২ ও ৮৩ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদাবাদ, মিলব্যারাক ও গেন্ডারিয়ার শত শত ছাত্রছাত্রীকে দীর্ঘ পথ ঘুরে প্রধান সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই ছাত্রছাত্রীরা দুর্ঘটনায় আহত হচ্ছে। অথচ ব্যাংক কর্তৃপক্ষ যদি বিদ্যালয়ের উত্তর পাশে ছাত্রছাত্রীদের নিরাপদে স্কুলে যাতায়াতের সুবিধার্থে একটি ছোট গেট তৈরি করে, তাহলে সবাই উপকৃত হবে।এমতাবস্থায় জরুরি ভিত্তিতে ফরিদাবাদে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য বিদ্যালয়ের উত্তর পাশে একটি গেট তৈরি করতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।মাহবুব উদ্দিন চৌধুরীমহাসচিব, ইউনেসকো ক্লাব, ফরিদাবাদ, ঢাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের (মতিঝিল শাখা) মহাব্যবস্থাপক দাশগুপ্ত অসীম কুমার জানান, ওই বিদ্যালয়ের উত্তর দিকে একসময় একটি ফটক ছিল। কিন্তু সেই ফটক দিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অবাধ চলাচল শুরু করে। কারণ, এতে তারা কম সময়ে চলাচল করতে পারত। আবার ফটকটি দিয়ে চোর, ছিনতাইকারীর মতো অপরাধীরা ঢোকা শুরু করে। মূলত ব্যাংক কলোনির নিরাপত্তার খাতিরে বিদ্যালয়ের উত্তর পাশের ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কলোনিতে ঢোকার প্রধান ফটক ছাড়া বিদ্যালয়ে ঢোকার আলাদা একটি ফটক আছে। কলোনির নিরাপত্তার কথা চিন্তা করে তাই বিদ্যালয়ের উত্তর দিকে আর কোনো ফটক করা হবে না। শাহজাহানপুরঝিলে দূষিত পানির গন্ধশাহজাহানপুরে প্রায় ১৫ একর বাংলাদেশ রেলওয়ের ঝিলের (বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন শাহজাহানপুর ঝিল) কালো দূষিত পানির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কোনো মাথাব্যথা নেই। অথচ এই ঝিলটির এক অংশে ভূমির ওপর আরবান নগর স্বাস্থ্যকেন্দ্র। পানির দুর্গন্ধে প্রতিদিন শত শত রোগী, চিকিত্সক সেবিকার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশনের ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহুবার আশ্বাস দেওয়া সত্ত্বেও অদ্যাবধি ঝিলের পানির দুর্গন্ধ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়নি। এ ব্যাপারে মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নাছমিন ফৌজিয়া২৪৪ উত্তর শাহজাহানপুর, ঢাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির অঞ্চল-৪-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. নুরুল হোসেন খান জানান, ঝিলের পানি দূষণমুক্ত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বংশাল রোডদুর্গন্ধ ও শব্দদূষণ থেকে মুক্তি চাইপুরান ঢাকার বংশাল রোডে ১২৯ নম্বর বাসার নিচতলায় একটি রাবার কারখানা স্থাপন করা হয়েছে। কারখানাটি সম্পূর্ণ আবাসিক এলাকায় হওয়ায় এখান থেকে সৃষ্ট দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের, বিশেষ করে শিশু ও নারীদের চোখ জ্বালাপোড়া ও বমির উদ্রেক হয়। তা ছাড়া কারখানাটি মাজেদ সরদার ইউসেফ বিদ্যালয়ের দক্ষিণ পাশে হওয়ায় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে।এ ছাড়া কারখানায় বিভিন্ন দাহ্য পদার্থ রাখায় যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আশপাশের আবাসিক এলাকা ভস্মীভূত হতে পারে। আগে এলাকাবাসীর সম্মিলিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কারখানার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও রহস্যজনক কারণে তা ভেস্তে যায়। ফলে কারখানার মালিক বর্তমানে নাম পরিবর্তন করে (আগের নাম ‘বাপ্পি’, বর্তমান নাম ‘রাব্বি’) কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।উপরিউক্ত সমস্যার কথা বিবেচনা করে এলাকাবাসীকে উত্কট দুর্গন্ধ ও তীব্র শব্দদূষণের কবল থেকে পরিত্রাণ দেওয়ার স্বার্থে কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এলাকাবাসীর পক্ষেমো. আতাউল্লাহবংশাল রোডমো. গোলাম রহমানমাজেদ সরদার রোড কারখানাটির কারণে পরিবেশদূষণ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান। তিনি বলেন, পরিবেশদূষণ-সংক্রান্ত অনেক অভিযোগ থানায় জমা হয়েছে। তবে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে গিয়ে জটিলতায় পড়তে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়হলগুলোতে পানির অপচয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব আবাসিক হলে প্রশাসনিক গাফিলতির কারণে প্রতিদিন প্রচুর পরিমাণে পানির অপচয় হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের অনেক বাথরুমের পানির কল ও ঝরনা অকেজো হয়ে গেছে। এগুলো দিয়ে সব সময় পানি পড়ছে। ফলে প্রয়োজনের সময় পানি পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এর কোনো ফল পাওয়া যায়নি। গত ৩ ও ৪ জানুয়ারি প্রায় সারা দিন পানি পাওয়া যায়নি। ফলে ছাত্রদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। অন্যান্য আবাসিক হলেও প্রায় একই চিত্র দেখা যায়। জীবন রক্ষার অন্যতম প্রয়োজনীয় উপাদান পানির অপচয় রোধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।শেহ্জাদ ইমরানরাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়[email protected] মূলত সচেতনতার অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানির অপচয় হয় বলে জানালেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি আরও বলেন, ‘যখন পানির অপচয় হয়, ঠিক সেই সময়ই দায়িত্বরত প্রকৌশলীকে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা নিতে পারেন। এভাবে আমরা নিজেরা যদি সচেতন হই, তাহলেই পানির অপচয় বন্ধ করা সম্ভব।’ মগবাজার-এফডিসি রেললাইনমামা লাগবে নাকি?মগবাজার থেকে রেললাইন ধরে হেঁটে এফডিসির পাশ দিয়ে যাচ্ছি। এমন সময় একজন আমাকে বলল, ‘মামা লাগবে নাকি? ৫০ টাকায় আছে।’ এভাবে চার-পাঁচজন সাধল। একসময় এক লোক প্রশ্নকর্তার সঙ্গে গিয়ে এক নারীর কাছ থেকে সাদা মতো কিছু নিয়ে এল। এভাবে কর্তৃপক্ষের সামনে অবাধে মাদকদ্রব্য কেনাবেচা চলতেই থাকবে? এর কি কোনো প্রতিকার নেই?প্রণব দাস[email protected] এফডিসির পাশের রেললাইনের বস্তিকেন্দ্রিক অপরাধ দমনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই এলাকায় ছিনতাই ও মাদক বিক্রি বন্ধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কারণ, সামাজিক প্রতিরোধ ছাড়া ওখানকার অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। নাখালপাড়াজলাবদ্ধতা দূর হবে কবে?তেজগাঁও থানার নাবিস্কো থেকে নাখালপাড়া ঢোকার একমাত্র রাস্তা বছরের বেশি ভাগ সময় জলাবদ্ধ থাকে। এলাকাবাসীকে অনেক কষ্টে হাঁটুপানি পার হয়ে নাখালপাড়া ঢুকতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এলাকাবাসীর সীমাহীন কষ্ট দূর করতে কেউ এগিয়ে আসেনি। ঢাকা সিটি করপোরেশনের মেয়র সমীপে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ, নাখালপাড়াবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।প্রকৌশলী এ কে এম ফুয়াদ আদনান রহমাননাখালপাড়া, ঢাকা-১২১৫[email protected] নাখালপাড়ার রাস্তার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মজিবর রহমান। তিনি জানান, মূলত কিছু বাড়ি থেকে পানি এসে রাস্তা তলিয়ে যেত। এখন সেসব বাড়ির মালিকদের সচেতন করা হয়েছে। এ ছাড়া রাস্তার ভাঙা অংশগুলো মেরামত করা হয়েছে। অস্থায়ীভাবে আপাতত সমাধান করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য ভবিষ্যতে রাস্তা উন্নয়নের পাশাপাশি পানিনিষ্কাশন নালা করার উদ্যোগ নেওয়া হবে।নীলক্ষেত আবাসিক এলাকা শব্দ ও দৃষ্টিদূষণআজকাল ঢাকা শহরের দেয়ালের দিকে তাকালে বিরক্তি লাগে। সর্বরোগের চিকিত্সা থেকে কোচিং সেন্টার—সবকিছুর বিজ্ঞাপনই আছে দেয়ালে। নীলক্ষেত উত্তর ও দক্ষিণ আবাসিক এলাকার দেয়ালগুলোর দিকে তাকালে মনে হবে এরা এতিম, অসহায়, একের পর এক বিজ্ঞাপনের ভারে জর্জরিত। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আছে সূচনা, ফাল্গুনী বাসের মধ্যরাতে কর্কশ শব্দে পার্কিং করা। বাধ্য হয়ে তেড়ে যেতে হয় শব্দ বন্ধের জন্য। কিন্তু এভাবে ক দিন? পাশেই আবাসিক এলাকা, জহুরুল হক হল, ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের অবস্থান। ফুটপাত দিয়ে হাঁটা যায় না। সেখানে গড়ে উঠেছে আরেকটি আবাসিক এলাকা। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার।মাহবুব আলমবাংলা বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়[email protected] পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) জামশেদ আহমদ জানান, নগরে দায়িত্বরত অন্যান্য সংস্থার পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশদূষণ রোধ করা যাচ্ছে না।