সমস্যার চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটারের অবস্থা করুণঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পুরোনো ভবনগুলোর মধ্যে লেকচার থিয়েটার অন্যতম। কলাভবনের অনেক বিভাগের ক্লাস লেকচার থিয়েটারের কক্ষগুলোতে নেওয়া হয়। এ ছাড়া লেকচার থিয়েটারের নিচতলায় শিক্ষকদের অফিস কক্ষ এবং আর সি মজুমদার সেমিনার হল রয়েছে। চতুর্থতলায় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রও অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বড় বড় সেমিনার এ ভবনে অনুষ্ঠিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ভবনটির দরজা-জানালা নেই বললেই চলে। ক্লাস চলাকালে বাইরের মিছিল-স্লোগানের শব্দ ক্লাসে বিঘ্ন সৃষ্টি করে। আর এ ভবনে ক্লাস না নিলেও চলে না, কারণ কলাভবনে ক্লাস রুমের খুবই সংকট। একবার ইতিহাস বিভাগের ক্লাস চলাকালে একটা মিছিলের স্লোগান শুনে ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন শিক্ষক বলেছিলেন, ‘অন্য ভবনে ক্লাস দেওয়ার জন্য চেয়ারম্যান স্যারের কাছে তোমরা আবেদন করবে।’ ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করে ব্যর্থ হয়েছেন। পরের ক্লাসে আবার ক্লাস চলাকালীন ছাত্ররাজনীতির একটা মিছিলের স্লোগান শুনতে পেয়ে ক্লাসে উত্তেজনা সৃষ্টি হয়। তখন অধ্যাপক বিরক্ত হয়ে বলেছিলেন, ‘ইফ ইউ এনজয় ইট, আই এনজয় ইট।’ আসলে ছাত্রছাত্রীদের করার কিছু নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে কোনো আমলে নিচ্ছে না।লেকচার থিয়েটারের টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টয়লেটের প্রয়োজন হলে তাঁরা কলাভবনে এসে তাদের প্রয়োজন মেটান, এমনকি শিক্ষকদেরও কলাভবনে আসতে হয়।বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। একটির পর একটি বড় ভবন নির্মাণ করা হচ্ছে, কিন্তু বহু পুরোনো এ ভবনের দিকে কারও কোনো দৃষ্টি নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ভবনের দিকে দৃষ্টি দিলে ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমন শিক্ষকেরাও উপকৃত হবেন।বদরুল আলমবঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, লেকচার থিয়েটার ভবনটা বেশি দিন হলো তৈরি হয়নি। ১৯৮০ সাল থেকে এখানে ক্লাস শুরু হয়। ভবনটির নির্মাণশৈলীর কারণে অনেক সময় বাইরের শব্দ ভেতরে আসতে পারে। বিভিন্ন সময় ছোটখাটো কিছু সংস্কার কাজও করা হয়েছে বলে তিনি জানান। এ ছাড়াও লেকচার থিয়েটারে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো সমাধানের জন্য প্রয়োজনে শিক্ষকদের পরামর্শও গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। রাজারবাগ—কেন্দ্রীয় পুলিশ হাসপাতালএ যেন গাছপালায় আচ্ছাদিত গ্রামীণ গলিপথ রাজারবাগ-শাহজাহানপুর মোড় থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পর্যন্ত রাস্তাটির প্রায় সব সড়কবাতিই অকেজো। যেগুলো চালু আছে, সেগুলোর মধ্যে বেশির ভাগই যথাযথভাবে জ্বালানো হয় না। তা ছাড়া এই রাস্তার বেশির ভাগ গাছগাছালিতে ঢাকা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকাটি ঘন অন্ধকারে ঢেকে যায়। এই সুযোগে ফায়দা লুটে নেয় ছিনতাইকারীরা। এ রাস্তায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। সাধারণ পথচারীদের সর্বস্ব যাতে খোয়াতে না হয়, সে জন্য এই অন্ধকারাচ্ছন্ন রাস্তায় আলোর ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. ওমর আলী বাংলা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিসিসির ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আবদুর রব জানান, নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কে বাতি লাগানোর কাজ করে থাকেন। তিনি তাঁদের সমস্যার কথা জানাবেন। উত্তরাফুটপাত হকারদের দখলে উত্তরায় অনেক মার্কেট রয়েছে। টঙ্গী, আবদুল্লাহপুর, খিলক্ষেত, বাড্ডা ও বসুন্ধরার লোকজন কেনাকাটার জন্য ওই মার্কেটগুলোয় যায়। সমস্যা হলো, উত্তরায় যেমন মার্কেট আর ক্রেতার সংখ্যা বাড়ছে, ঠিক তেমনি বাড়ছে ফুটপাতের হকারদের সংখ্যা। উত্তরায় এমন কোনো জায়গা নেই, যেখানে হকার নেই। প্রতিটি দোকান, মার্কেট, হাসপাতালের পাশে হকারেরা বসে থাকেন। পাঁচ মিনিটের রাস্তায় যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। এর ওপর ভিক্ষুক ও রিকশার জ্বালাতন। সতর্কভাবে না হাঁটলে যেকোনো মুহূর্তে আপনি রিকশার নিচে পড়তে পারেন। ফুটপাত দখলের কারণে জনগণ অতিষ্ঠ। ফুটপাত হাঁটার অনুপযোগী। প্রতিনিয়ত লোকজন নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অহনা বাড্ডা, ঢাকা দৃষ্টি আকর্ষণ করা হলে ৪ ফেব্রুয়ারি ডিসিসির অঞ্চল ১০-এর নির্বাহী কর্মকর্তা এম এ সালাম জানান, কিছুদিন আগে হকার উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। ওই অভিযানের সময় হকারদের আক্রমণে ম্যাজিস্ট্রেটের এক সহকারী আহত হয়েছেন। উচ্ছেদ করার পরও দেখা যায় দুই-তিন দিনের মধ্যে হকাররা বসে যান। তাই হকার উচ্ছেদে স্থানীয় কল্যাণ সমিতিগুলোর সহায়তা দরকার। এ ছাড়া হকার উচ্ছেদে থানার পুলিশকেও সক্রিয় হতে হবে। কামরাঙ্গীরচর নদী দখল করে দোকান বানিয়ে ভাড়া আদায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর হাফেজ মুসা ব্রিজের পাশে বুড়িগঙ্গা শাখানদীর ওপর দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন স্থানীয় এক ভূমিদস্যু। জানা যায়, এই দোকানপাট থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে। অবৈধভাবে নদী দখল করা ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর জলাধার সংরক্ষণ আইনের লঙ্ঘন। নদীর অস্তিত্ব রক্ষার স্বার্থে এই অবৈধ স্থাপনা অচিরেই উচ্ছেদ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এলাকার জনগণ। মানিক সাহা কামরাঙ্গীরচর, ঢাকা এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘনের কোনো অভিযোগ পেলে থানা থেকে ব্যবস্থা নেওয়া হয়। এ রকম কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। এলিফ্যান্ট রোডফুটপাতে বসে আছে কারা?পুরোনো এলিফ্যান্ট রোড নগরের অন্যতম ব্যস্ত একটি রাস্তা। বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত—এই রোডে হেঁটে চলাফেরা করা সত্যিই কষ্টসাধ্য। পথচারীদের হাঁটার জন্য যে ফুটপাত থাকার কথা ছিল, তার দেখা পাওয়া দায়। ফুটপাতজুড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান এবং নির্মাণ উপকরণ থাকায় পথচারীরা তাতে পা ফেলতে পারে না। আমরা কি মনে করব, স্থানীয় কর্তৃপক্ষই এ ব্যাপারে সচেতন নয়? অথবা তাদের সহায়তায় এগুলো ঘটছে?ইয়ামিন রফিকএলিফ্যান্ট রোড[email protected]  ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (দক্ষিণ) আকরাম হোসেন স্বীকার করেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদে তাঁরা ওইভাবে তত্পর নন। তাঁর মতে, পুরো ঢাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। তবে এলিফ্যান্ট রোডের রাস্তার যান চলার জায়গায় যাতে হকার না বসে, সে ব্যাপারে তাঁরা তত্পর। তবে হকার উচ্ছেদ করার কয়েক দিন পর আবার হকাররা বসে পড়ে বলে জানান আকরাম হোসেন। মধুবাগওয়াসার উপহার!বেশ কিছু দিন ধরে ঢাকা শহরের রমনা থানার মধুবাগ এলাকায় সুপেয় পানীয় জলের তীব্র সমস্যা। মধুবাগ পুরোনো পানির পাম্পের কাছে সমস্যাটির মাত্রা বেশি। যদিও বা সামান্য কিছু পানি আসে, তাতে পাওয়া যায় ওয়াসার ফ্রি গিফট হ্যাম্পার ‘দুর্গন্ধযুক্ত পানি’! আমাদের এলাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কিন্তু ঢাকা ওয়াসা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।এলাকাবাসীর পক্ষেএকজন সচেতন স্থানীয় নাগরিক। এ অভিযোগ তুলে ধরা হলে ঢাকা ওয়াসার মড্স জোন ৬-এর নির্বাহী প্রকৌশলী রবিউল কাইজার বলেন, ‘অভিযোগটা নিলাম। আমি দেখব।’