সমস্যার চিরকুট
মনেশ্বর রোড, হাজারীবাগ ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে মুক্তি চাইহাজারীবাগ-মনেশ্বর রোডের বিডিআর ৫ নম্বর গেট থেকে আল মদিনা জামে মসজিদ পর্যন্ত প্রায়ই ট্যানারির ময়লা পানি জমে থাকে। কিছু দিন আগে রাস্তার ওপর পানি জমে থাকার কারণে আমরা ঘর থেকে বের হতে পারিনি। ছেলেমেয়েদের স্কুলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। জুতা-মোজা-কাপড় পানিতে ভিজে যায়। স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসের হস্তক্ষেপ এবং প্রথম আলোতে গত ৯ মার্চ ছবি ছাপা হওয়ায় নালার মুখের লোহার জালি ভেঙে রাস্তার পানি অপসারণ করা হয়। বর্তমানে নালাগুলো ময়লা ও ট্যানারির বর্জ্যে ভরে আছে। নেট ভাঙার ফলে এমন বড় নালায় সরাসরি ট্যানারির ঝিল্লি পড়ছে। এতে যেকোনো মুহূর্তে বড় পাইপ বন্ধও হয়ে যেতে পারে। তাই জরুরি ভিত্তিতে বটতলার রাস্তার ওপর (লেদার কলেজ কোয়ার্টার) ম্যানহোলটি পরিষ্কার করতে হবে। নেটটি মেরামত করে দিতে হবে। নয়তো সব পাইপ ময়লায় বন্ধ হয়ে যেতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুকমনেশ্বর রোড, হাজারীবাগ, ঢাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার মডস জোন-২-এর উপসহকারী প্রকৌশলী আলী আশরাফ জানান, ওই এলাকায় নতুন করে পয়োনালা বসানো হচ্ছে। এ জন্য পুরোনো নালা আটকে দিয়ে একেক অংশে কাজ হচ্ছে। নালা বন্ধ থাকায় তরল বর্জ্য উপচে রাস্তা তলিয়ে যাচ্ছে। আপাতত তাই এলাকাবাসীকে কষ্ট করতে হবে। যখন পুরো নালার কাজ শেষ হবে, তখন আর সমস্যা হবে না। তাঁরা চেষ্টা করে যাবেন, যাতে এলাকাবাসীর দুর্ভোগ কমানো যায়। বিমানবন্দর সড়ক-বিশ্বরোডনোংরা যাত্রীছাউনির আশপাশবিভিন্ন জায়গায় বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি রয়েছে, যা জনগণের সেবার জন্য তৈরি। কিন্তু বেশির ভাগ ছাউনিতে বসে থাকা দায়। কারণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, বিশ্বরোড, শেওড়াপাড়া—এসব জায়গার যাত্রীছাউনির আশপাশে যথেষ্ট পরিমাণ ময়লা-আবর্জনা রয়েছে। তাই দুর্গন্ধের কারণে বসে থাকা কষ্টকর। জনগণকে বাধ্য হয়েই এখানে বসতে হয়। সিটি করপোরেশন যদি যাত্রীছাউনির আশপাশ পরিষ্কার করার উদ্যোগ নেয়, তাহলে জনগণ এ অবস্থা থেকে মুক্তি পায়। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, বলছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। আমিনা আক্তারবাড্ডা, ঢাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা জানান, যাত্রীছাউনির আশপাশে যাতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে তার ব্যবস্থা নেওয়া হবে। প্রগতি সরণিরাস্তার দুই পাশে অবাধ পার্কিংবাড্ডার শাহজাদপুর বাসস্ট্যান্ড থেকে রামপুরা হয়ে মালিবাগ-মৌচাক পর্যন্ত মূল সড়কের দুই পাশে বাস, মিনিবাস, ট্রাক, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, লরি, পিকআপ ও রিকশা থাকে। গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। ফলে রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী কর্মমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তা ছাড়া এ রাস্তা দিয়ে পাবলিক বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা করায়। ফলে অতি সহজেই যানজট হয়। রাস্তার কোথাও কোথাও কংক্রিটের প্রলেপ উঠে গিয়ে অসংখ্য ভাঙন ও গর্ত হয়েছে, যা মেরামত করা জরুরি। এই রাস্তার দুই পাশের অবৈধ পার্কিং দূর করে এবং যানজট নিরসনকল্পে প্রয়োজনীয় আশু পদক্ষেপ নিয়ে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষকে যানজটের হয়রানি থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. ইমাম হোসাইনবাড্ডা, ঢাকা।ই-মেইল: [email protected] রাস্তার ওপর অবৈধভাবে যানবাহন রাখলে মামলা করা হয় বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (উত্তর) বিধান ত্রিপুরা। তিনি জানান, মামলা করা হলেও মানুষ রাস্তার ওপরই যানবাহন রাখছে, কারণ যানবাহন রাখার কোনো জায়গা নেই। এ ক্ষেত্রে রাজউকের উচিত প্রতিটি ভবনে গাড়ি রাখার জায়গা নিশ্চিত করা।