সমস্যার চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় গ্রন্থাগারের দুরবস্থাঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগারটির করুণ অবস্থার নির্বাক প্রত্যক্ষদর্শী আমরা সাধারণ শিক্ষার্থীরা। ভাবতে কষ্ট হয়, এ গ্রন্থাগারে বিদ্রোহী কবির অগ্নিবীণা ও সাম্যবাদীর ঠাঁই হয়নি। অন্যান্য বইয়ের কথা না হয় ঊহ্যই থাকল। প্রায় প্রতিটি বইয়ের ‘কল নম্বর’ রয়েছে অথচ বই নেই। বই না থাকার কারণ জিজ্ঞেস করলে গ্রন্থাগারে দায়িত্বরত কর্মচারীরা বিরক্ত হন। স্বল্পসংখ্যক কর্মচারীর কারণে বই ইস্যু করতে অনেক সময় লেগে যায়। একদিন পড়ার পর পরবর্তী তিন-চার দিন আর ওই বই পাওয়া যায় না। দুপুরে লোডশেডিংয়ের সময় গ্রন্থাগার থেকে বই নেওয়ার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা তৈরি হয়েছে। জানা গেল, নতুন বই কেনার কোনো পরিকল্পনা আপাতত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। কিন্তু এই বইসংকট আর কত দিন? গ্রন্থাগারে চেয়ার-সংকট, ছারপোকার দৌরাত্ম্য—এসব কোনো নতুন ঘটনা নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব সমস্যা সম্পর্কে জানে কিন্তু প্রতিবার তাদের সীমাহীন আশ্বাসের বাণীতে সমস্যাগুলো চাপা পড়ে যায়। তবুও কর্তৃপক্ষকে দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য আবার অনুরোধ করছি। মাহজুবা জেসমিনবাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক হামিদুল হক মুন্সী জানান, গ্রন্থাগারে এক কোটি টাকার নতুন বই কেনা হয়েছে। এর মধ্যে ৫০ লাখ টাকার বই তাঁদের হাতে এসে পৌঁছেছে। দু-তিন মাসের মধ্যেই এগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে অগ্নিবীণা ও সাম্যবাদীর মতো বই নেই শুনে তিনি নিজেও বিস্মিত হয়ে বললেন, ‘এটা তো হওয়ার কথা নয়। তবে এর জন্য দায়ী সংশ্লিষ্ট বিভাগ। কারণ, প্রতিটি বিভাগের চাহিদা অনুযায়ী আমরা লাইব্রেরির জন্য বই কিনে থাকি।’ আর আসনস্বল্পতা প্রসঙ্গে তিনি জানান, নতুন চেয়ার-টেবিল কেনার পর আসন আগের চেয়ে আরও বেড়েছে।  বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলপানির অভাবঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবস্থা সর্বজনবিদিত। ছারপোকা, পানি, অপরিচ্ছন্নতা, বিড়ালের উৎপাত, তেলাপোকাসহ হাজারো সমস্যা। সম্প্রতি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের পানি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ চলে গেলে খাওয়ার পানি তো থাকেই না, উল্টো পানিতে থাকে বিকট দুর্গন্ধ। ফলে অনেক ছাত্রীই অসুস্থ হয়ে যাচ্ছেন। পেট ব্যথা, জন্ডিস বাড়ছে। ব্যাগ গুটিয়ে বাড়ির পথ ধরেছেন অনেকেই। বারবার কর্তৃপক্ষকে বলেও কোনো কাজ হচ্ছে না। পানিতে দুর্গন্ধ তো কী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু-একজন না মরলে তো প্রতিকার হয় না! তাই অনেক ছাত্রীই ক্যাম্পাস থেকে পটভর্তি পানি নিয়ে হলে ফিরছেন।রনিতাইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে বিদ্যমান সব সমস্যার সমাধানে হল প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানালেন বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের প্রভোস্ট ফরিদা বেগম। তিনি জানান, সাম্প্রতিক সময়ে পানিতে দুর্গন্ধ থাকায় হল প্রশাসন কলাভবনের পাম্প থেকে খাওয়ার পানি সরবরাহ করছে। ছাত্রীদের চাহিদা মেটানোর জন্য প্রতিদিনই এক হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি গাড়ি করে পানি আনা হয়। ছাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। কামরাঙ্গীরচরসেতু যেন মরণফাঁদবালুমাটি দিয়ে ভরাট করা বাঁকা সংযোগ সড়কের কারণে ৯৫ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হওয়া কামরাঙ্গীরচর পাকা সেতু যেন মরণফাঁদে পরিণত হয়েছে। মাত্র ৩৫ শতাংশ জমি অধিগ্রহণের অভাবে ২০০৯ সালে জুলাইয়ের শেষে পৌনে সাত কোটি টাকা ব্যয়সাপেক্ষে কামরাঙ্গীরচর সেতুর পশ্চিম প্রান্তে সংযোগ সড়কে পলিমাটি দিয়ে ভরাট করে সওজ ফেলে রাখে। পরে এ নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ অবস্থায় সেতুটি উন্মুক্ত করা হলে যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু ভারী যানবাহন চলাচলের সময় বালুমাটির সংযোগ সড়কস্থলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তাই ৩৫ শতাংশ জমি অধিগ্রহণপূর্বক সেতুটি চলাচলের উপযোগী করে নির্মাণ করা হোক।ইলিয়াছ আহমদ বাবুলরহমতবাগ, কামরাঙ্গীরচর।  সেতুর সংযোগ সড়ক বাঁকা থাকায় দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে স্বীকার করেন স্থানীয় সংসদ সদস্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি জানান, সেতুর সংযোগ সড়ক সমস্যা নিয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। ওই জায়গায় দুর্ঘটনা হওয়ায় বর্তমানে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। সংযোগ সড়ক সোজা করার জন্য জায়গা অধিগ্রহণ করার প্রক্রিয়া চলছে।