সমস্যার চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রামপুরা মহানগর প্রজেক্টসংযোগ সাঁকো চাইআমি রামপুরা মহানগর প্রজেক্টের বাসিন্দা। রামপুরা থেকে বাসে চড়ে তেজগাঁওয়ে আসতে কমপক্ষে এক ঘণ্টা লাগে। তাই বিকল্প রাস্তা হিসেবে রামপুরার অনেক বাসিন্দা মহানগর প্রজেক্টের শেষ মাথায় ছোট্ট একটি বাঁশের সংযোগ সাঁকো পার হয়ে তেজগাঁওয়ে আসে। এ সাঁকো দিয়ে প্রতিদিন হাজার দশেক মানুষ চলাচল করে। এই সাঁকো দিয়ে মাত্র ১০ মিনিটে তেজগাঁওয়ে আসা যায়। তাই সময়ও বাঁচে। কিন্তু বেশ কিছুদিন হলো, বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। এখন এর কাছাকাছি অন্য একটি সাঁকো বসানো হয়েছে। কিন্তু এটি এতই নাজুক ও ভয়ংকর যে প্রতিদিন বেশ কয়েকজন মানুষ ময়লা পানিতে পড়ে যাচ্ছে। প্রতিদিন অফিসে আসা-যাওয়ার সময় সাঁকোটি যখন পার হই, মনে হয় পুলসিরাত পার হচ্ছি। এ অবস্থায় আগের সাঁকোর জায়গায় নতুন সাঁকো, কিংবা ভয়ংকর সাঁকোটি মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সোনিয়া সুলতানাব্লক-ই, মহানগর প্রজেক্ট, রামপুরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আক্কেল আলী জানান, ওখানে যে সাঁকো আছে তা তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে কোনো সাঁকোর সন্ধান পেলে এবং তাতে সমস্যা থাকলে সমাধানে উদ্যোগ নেবেন। মিরপুর ১২গ্যাসের সংকটমিরপুর ১২ নম্বরের এফ ব্লক ও সাংবাদিক প্লটে গ্যাসের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। অনেক দিন থেকেই এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে স্কুল ও অফিসের সময় নাশতা খেয়ে না-খেয়ে গন্তব্যে যেতে হচ্ছে। কর্তৃপক্ষ কিছু নতুন লাইন দেওয়ায় পুরোনো লাইনের গ্যাস নতুন লাইনে চলে যাচ্ছে।সুমনবাসা-২৯, ব্লক-এফ, মিরপুর-১২, ঢাকা। গ্যাস-সংকটের সমাধানে কী করা হচ্ছে, জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) নিজাম উদ্দিন সরকার জানান, মিরপুর ১২ নম্বর সেকশন থেকে ১০ নম্বর সেকশন পর্যন্ত নতুন নল বসানোর কাজ চলছে। এই নল চালু হলে ওই দিকের গ্যাস-সংকট অনেকটা কাটবে। কাজ শেষ হতে আরও মাস খানেক লাগবে বলে তিনি জানান। ফার্মগেটফুটপাতে উৎপাতফার্মগেট ঢাকার ব্যস্ত এলাকাগুলোর একটি। ফার্মগেট ফুটওভারব্রিজের সিঁড়ির গোড়া সব সময় থাকে লোকে লোকারণ্য। ফার্মভিউ সুপার মার্কেটের সামনে থেকে তেজগাঁও কলেজ পর্যন্ত পথটিও থাকে হকারদের দখলে। এতে হকারদের পসরার জন্য পথচারীদের হাটাচলা বাধাপ্রাপ্ত হচ্ছে। রাস্তায় ভিড় থাকায় পকেটমারের শিকার হন অনেকেই। আবার সুযোগসন্ধানী পুরুষের অশোভন আচরণের শিকার হন অনেক নারী। রাস্তার এই অংশটুকুতে হকার উচ্ছেদ করে সেখানে শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাজমা জেসমিন[email protected] দৃষ্টি আকর্ষণ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফুটপাতে পথচারীদের চলাচল সহজ করতে চেষ্টা করা হচ্ছে। হকার উচ্ছেদে অভিযান চালানো হয়েছে, কিন্তু উচ্ছেদের পর আবার তারা বসে যায়। বাংলাদেশ মাঠ ধুলোর আধিক্যে ধূসরপুরান ঢাকার দু-একটি খেলার মাঠের মধ্যে বাংলাদেশ মাঠ (পূর্বের পাকিস্তান মাঠ) একটি উল্লেখযোগ্য মাঠ। এখানে প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন খেলাধুলা চলে। প্রাতঃকালীন ও সান্ধ্যকালীন ভ্রমণে আসে অনেকেই। কিন্তু এ মাঠে ঘাসের বদলে আছে ধুলো। খেলার সময় ধুলো কারণে খেলোয়াড়সহ প্রাতঃকালীন ও সান্ধ্যকালীন ভ্রমণে আসা অনেকেই এলার্জিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই শিগগির মাঠটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। মো. ওমর আলী, শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ মাঠ সংস্কারের কোনো পরিকল্পনা নেই বলে জানান ডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হাশেম। টয়েনবি সার্কুলার রোডপানি ও পয়োবর্জ্যের লাইন একাকার৪৮ টয়েনবি সার্কুলার রোড ও ৫২ টয়েনবি সার্কুলার রোডের (বঙ্গভবনের দক্ষিণে) সামনে বড় রাস্তায় ওয়াসার ম্যানহোলের সঙ্গে পয়োনিষ্কাশন লাইন ও পানির পাইপ লাইন পাশাপাশি গেছে। দুই পাইপ লাইন ফেটে যাওয়ায় ওই ফাটল দিয়ে পয়োনিষ্কাশন লাইনের ময়লা পানি পাইপে ঢোকায় আশপাশের বাড়িগুলোতে নোংরা পানি চলে আসছে। ওয়াসার বক্তব্য, পানি শোধনাগারে বুড়িগঙ্গার বর্জ্যমিশ্রিত পানি আসায় এই পানি শোধন করে সরবরাহ করা হচ্ছে, তাই পানি একটু খোলা হচ্ছে। পয়োনিষ্কাশন লাইন, পানির লাইন ও ম্যানহোলগুলো মাঝেমধ্যে পরিষ্কার আছে কি না দেখা দরকার। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। হারুনুর রশীদটয়েনবি সার্কুলার রোড, ঢাকা ঢাকা ওয়াসার মডস জোন-১-এর অভিযোগকেন্দ্রে যোগাযোগ করা হলে সেখানকার কর্মী খায়রুল হাসান জানান, ওই এলাকায় মূলত সায়েদাবাদ শোধনাগারের পানি সরবরাহ করা হয়। পানি শোধন করতে ক্লোরিন বেশি ব্যবহূত হওয়ায় দুর্গন্ধ বেশি। আর পয়োনালা ও পানির নালা একাকার হয়ে পানিতে দুর্গন্ধ তৈরি হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হবে। এ ধরনের কোনো সমস্যা পাওয়া গেলে এর সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কমলাপুরনীল সাগর কমলাপুরে ঢুকবে কবে?পত্রপত্রিকায় অনেক লেখালেখি ও স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৭ সালের ১ ডিসেম্বর রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থেকে নীলফামারী আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নীল সাগর ট্রেনটি। এ ট্রেনটি সকালে ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে ছেড়ে যায়, রাতে নীলফামারী থেকে ঢাকায় ছেড়ে আসে। অথচ ট্রেনটি কমলাপুরে ঢোকে না। আমরা যারা কমলাপুর কিংবা তার আশপাশে অবস্থান করি, তাদের পক্ষে ক্যান্টনমেন্ট গিয়ে ট্রেনটি ধরা সম্ভব হয় না। টিকিটও ঠিকমতো পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে আমাদের গাবতলী গিয়ে বাসে আসা-যাওয়া করতে হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস যদি কমলাপুরে ঢুকতে পারে, তাহলে নীল সাগর ঢুকতে অসুবিধা কোথায়? তাই আমাদের প্রশ্ন, নীল সাগর কমলাপুরে ঢুকবে কবে?আমরা যারা কমলাপুর কিংবা তার আশপাশে থাকি, তাদের কথা বিবেচনা করে নীল সাগর ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে আসনসংখ্যাও বৃদ্ধি করা হোক।এম মনজুরুল করিম খিলগাঁও, ঢাকা। রাজশাহী থেকে ছেড়ে আসা ধূমকেতু ও সিল্কসিটি কমলাপুর পর্যন্ত এলেও পদ্মা এক্সপ্রেস ক্যান্টনমেন্ট পর্যন্ত আসে বলে জানান বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। তবে দীর্ঘদিন ধরেই সুন্দরবন, নীল সাগর, মৈত্রী—এই ট্রেনগুলোকে কমলাপুর পর্যন্ত নিয়ে আসার কথা বলছেন যাত্রীরা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না তা তাঁরা জানেন না। নীলফামারী থেকে ঢাকায় আসা নীল সাগর ট্রেনটিকে কমলাপুর পর্যন্ত আনার প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কমলাপুর পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজ শেষ হয়েছে। আরও কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। এই কাজগুলো শেষে সিদ্ধান্ত নিতে হবে, কোন কোন ট্রেন কমলাপুর পর্যন্ত আনা যাবে।