সমস্যার চিরকুট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ফুটপাতে যায় না করা যাতায়াতঐতিহ্যবাহী পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তাই এর পারিপার্শ্বিক পরিবেশও তেমনই হওয়া উচিত। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে বিভিন্ন হকার তাদের পসরা সাজিয়ে বসে থাকে। এগুলোর মধ্যে ‘হাত দেখা’, ‘টিয়া পাখির দ্বারা ভাগ্য গণনা’ ইত্যাদিও বাদ যায় না। তা ছাড়া সদরঘাট থেকে আসা জনস্রোত তো রয়েছেই। তার ওপর আবার নতুন মাত্রা যোগ করেছে বিভিন্ন বাসের টিকিট কাউন্টার।এই সংকীর্ণ ফুটপাতের ওপরে আজমেরীসহ বিভিন্ন বাসের টিকিট কাউন্টার এবং অপেক্ষমাণ যাত্রীদের ভিড়ে জবির ছাত্রদের বিশেষ করে ছাত্রীদের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বিশাল এক জনস্রোত ঠেলে ক্যাম্পাসে ঢুকতে হয়। ফলে ছাত্রীদের অনেক সময় লজ্জাকর পরিস্থিতির শিকার হতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাত থেকে বাসের কাউন্টার ও হকারদের উচ্ছেদ করার মাধ্যমে ছাত্রছাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. ওমর আলীজগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, জনবল-সীমাবদ্ধতার কারণে সব দিকে সব সময় নজর রাখা যায় না। তাই ফুটপাত ও রাস্তা থেকে হকার, অবৈধ বাস কাউন্টার ওঠানো হলেও নজরদারির অভাবে তারা আবার আগের কর্মকাণ্ড শুরু করে। ধানমন্ডিজীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারঢাকা শহরের ধানমন্ডি একটি ব্যস্ততম অভিজাত এলাকা। এখানে আছে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আছে নামকরা স্কুল, কলেজ ও অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। আর আবাসিক বাড়ি তো আছেই। এখানকার জনগোষ্ঠীর জন্য নিরাপদে রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা নেই। ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ড, ১৫ নম্বর বাসস্ট্যান্ড ও শুক্রাবাদ বাসস্ট্যান্ডে মানুষ এলোমেলোভাবে রাস্তা পার হচ্ছে। গাড়ি আসছে দেখেও কেউ কেউ ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। এভাবে যেমন দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে এ রাস্তাগুলোয় গাড়ির চাপ বেশি থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। ওই বাসস্ট্যান্ড তিনটিতে জরুরি ভিত্তিতে ফুটওভারব্রিজ কিংবা পাতালপথ প্রয়োজন। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মুশফিকুর রহমানইন্টা. ইসলামিক বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা।[email protected] এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান, চলতি অর্থবছরে ধানমন্ডির কোনো সড়কে ফুটওভারব্রিজ বা পাতালপথ নির্মাণ করা হচ্ছে না। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আগামী অর্থবছরে ফুটওভারব্রিজ বা পাতালপথ নির্মাণ করা যেতে পারে। মিরপুর-১২বেদখলে কালসী রোডমিরপুর-১২ নম্বর থেকে উত্তরা যাওয়ার রাস্তাটি দিন দিন দখল হয়ে যাচ্ছে। দোকানদারেরা কালসী রোড নামে পরিচিত এ সড়কটির দুই পাশের ফুটপাতসহ রাস্তা দখল করে ফেলেছে। তাই এ রাস্তায় যাতায়াতকারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মেইন রোড কীভাবে দখল হয় এটা আমাদের বোধে আসে না।সুমনবাসা-২৯, ব্লক-এফ, মিরপুর-১২, ঢাকা। কালসী রোডের বেদখল অংশ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৮-এর নির্বাহী কর্মকর্তার উমর চান বণিক বলেন, ডিসিসির ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করে তিনি সড়কটি থেকে দখলদারদের উচ্ছেদে উদ্যোগ নেবেন। এজিবি কলোনি, মতিঝিলঅসামাজিক কার্যকলাপআমরা মতিঝিল থানার অধীনে এজিবি কলোনিতে সরকারি চাকরিজীবী পরিবারগুলো বসবাস করছি। বেশ কিছুদিন ধরে কিছু বহিরাগত ও মহল্লার ছেলে মিশে কলোনির ভেতর মেয়েদের উত্ত্যক্ত করছে। এ ছাড়া আরও নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। এর মধ্যে মাদক সেবন ও বেচাবিক্রি অন্যতম। বখাটেরা চাঁদাবাজির সঙ্গেও জড়িত। পরিবার-পরিজন নিয়ে আমরা অনেক আতঙ্কের মধ্যে বাস করছি।নাম প্রকাশে অনিচ্ছুকএজিবি কলোনিবাসীর পক্ষেমতিঝিল এ বিষয়ে মতিঝিল থানার সেকেন্ড অফিসার মামুনুর রশীদ জানান, ইভ টিজিং, মাদক ব্যবসা, চাঁদাবাজি বন্ধে তাঁরা সচেষ্ট আছেন। এজিবি কলোনির ভেতর থেকে বখাটে দমনে বাড়তি টহলের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। সরকারি বাঙলা কলেজদুর্গন্ধ থেকে বাঁচানরাজধানীর অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ। এ কলেজের পেছনে বিশাল জায়গাজুড়ে রয়েছে জলাশয়। মিরপুর অঞ্চলের বেশকিছু ড্রেনের ময়লা-আর্বজনা ডামিং করা হয় এ জলাশয়ে। এ জলাশয়ের কিনারাঘেঁষে রয়েছে বাঙলা কলেজের কেন্দ্রীয় মসজিদ, প্রশাসনিক ভবন ও আবুল কাশেম ছাত্রাবাস। ময়লা-আবর্জনা এসে এখানে এত বেশি দুর্গন্ধ ছড়ায় যে ছাত্রাবাসে থাকা এবং মসজিদে নামাজ পড়া খুবই কষ্টকর হয়ে যায়। মিরপুর অঞ্চলের সর্ববৃহৎ এ শিক্ষাপ্রতিষ্ঠানের করুণ অবস্থা দেখে যে কেউ বলবে, এখানে কর্তৃপক্ষ বলে কিছু নেই। কারণ, একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ডাম্পিং করার উদাহরণ পৃথিবীর কোনো দেশেই নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এখানে সরেজমিনে গিয়ে এ ভয়াবহ সমস্যা থেকে ২০ হাজার মেধাবী ছাত্রছাত্রীর সুন্দর পরিবেশে লেখাপড়া করার সুযোগ দিতে ময়লা ডামিং অন্যদিকে প্রবাহিত করুন। মো. রাকিব উদ্দিন দ্বিতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগসরকারি বাঙলা কলেজ। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৭-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মফিজুর রহমান ভূঞা বলেন, ওদিকে ওয়াসার একটি খাল আছে। তা দিয়ে প্রবাহিত পয়োবর্জ্যের কারণে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। আর এখন কোনো খাল বা পুকুরের পাড়ে আবর্জনা ফেলা হয় না। রিকশা-ভ্যান দিয়ে আবর্জনা ডিসিসির ডাস্টবিনে ফেলা হয়। তবে বাঙলা কলেজের পেছনে যদি আবর্জনা ফেলা হয়, তাহলে সেই জায়গা পরিচ্ছন্ন রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিকুঞ্জ-২, খিলক্ষেতদিনের বেলায় মশার উপদ্রবনিকুঞ্জ-২ ও এর আশপাশের এলাকাগুলোতে মশার উপদ্রব বেশি। মশার মাত্রা এত বেড়েছে যে সেখানে বসবাস করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি দিনের বেলায় ঘরে মশারি ছাড়া টিকে থাকা দায় হয়ে পড়েছে। সন্ধ্যা নামার পর ঘরের বাইরে যাওয়া অসম্ভব। তখন বাইরে গেলে মশা নাক মুখ গলে ভেতরে ঢুকে যায়। ঢাকা সিটি করপোরেশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। ডিসিসির মশক নিয়ন্ত্রণ শাখার দৃষ্টি আকর্ষণ করছি।নাহিদ হোসেন[email protected] ডিসিসির ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হযরত আলী জানান, ওই এলাকায় ঝোপঝাড় ও ড্রেন বেশি থাকায় মশার প্রকোপ কিছুটা বেশি। মশার প্রজনন বন্ধে পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে। তবে ফগার মেশিনের সংখ্যা কম থাকায় সব এলাকায় নিয়মিত উড়ন্ত মশা নিধনে ওষুধ দেওয়া যাচ্ছে না।