সমস্যার চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 খিলক্ষেতলোডশেডিংবৈষম্য: সমাধান হবে কবে?গত ১৮ এপ্রিল ২০১০ প্রথম আলোর ঢাকায় থাকি পাতায় লোডশেডিংবৈষম্য শিরোনামে খিলক্ষেত এলাকার পাশাপাশি দুটি অঞ্চলের লোডশেডিংয়ের চিত্র তুলে ধরা হয়েছিল। আলোচ্য অভিযোগ প্রসঙ্গে ডেসকোর উপব্যবস্থাপক নূর মোহাম্মদ অভিযোগটি খতিয়ে দেখবেন বলেছিলেন। কিন্তু গত কয়েক দিনে লোডশেডিং সমস্যা আগের চেয়েও বেড়ে গেছে। উদাহরণস্বরূপ ২৪ এপ্রিল শনিবার (ছুটির দিন) খিলক্ষেত বাজার, মধ্যপাড়া, বটতলা ও এর পার্শ্ববর্তী এলাকায় শুধু সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত লোডশেডিং হয়েছে তিনবার (রাত বাদে)। অন্যদিকে ২৫ এপ্রিল রোববার (কর্মদিবসে) খিলক্ষেত খাঁপাড়া ও এর আশপাশের এলাকার লাইনে লোডশেডিং হয় তিনবার। এ ছাড়া খিলক্ষেত খাঁপাড়া এলাকায় সোমবার লোডশেডিং হয় তিনবার, মঙ্গলবার লোডশেডিং হয় মাত্র একবার। অথচ খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় যথারীতি চার থেকে সাতবার লোডশেডিং হচ্ছে। এক ঘণ্টার সামান্য বৃষ্টির জন্য সোমবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় টানা দুই ঘণ্টা (লোডশেডিং অতিরিক্ত) বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়। ঝড়-বৃষ্টির সময় প্রতিবছর খিলক্ষেত বাজার এলাকার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রাখা হয়। ঝড়-বৃষ্টি থামার অনেক পর এলাকায় বিদ্যুৎ আসে। গত তিন-চার বছরে এ সমস্যার সমাধান হয়নি। একদিকে লোডশেডিংবৈষম্য, অন্যদিকে ঝড়-বৃষ্টিতে শুধু খিলক্ষেত বাজার এলাকায় লোডশেডিং করে অন্যান্য এলাকার লোডশেডিং ঘাটতি পূরণ; এ রকম বিদ্যুৎসমস্যার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে খিলক্ষেত বাজার ও এর আশপাশের এলাকার হাজারো মানুষ। আর কত দিন এ লোডশেডিংয়ের অত্যাচার সহ্য করতে হবে নির্দিষ্ট এলাকার মানুষকে?আল আমিনখিলক্ষেত, ঢাকা। ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের উপমহাব্যবস্থাপক (উত্তরা অঞ্চল) নূর মোহাম্মদ জানান, গ্রাহকেরা সমস্যার কথা ডেসকোর অভিযোগ কেন্দ্রে জানালে এর সমাধান করা সহজ হয়। এ ছাড়া সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পেলে তাঁরা সমাধান দিতে পারেন না। খিলক্ষেতের এলাকাগুলোর মধ্যে লোডশেডিংয়ে বৈষম্য থাকার লিখিত অভিযোগটি দেখে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। এ জন্য অভিযোগটি তাঁর ই-মেইলে পাঠাতে বলেন। মিরপুর-১গোলচত্বরে যানজট কমানোর উপায় আছে!মিরপুর-১ নম্বর সেকশনের গোলচত্বরে প্রতিদিনই দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। অথচ সামান্য সংস্কারকাজ করলেই কমানো সম্ভব যানজট। সনি সিনেমা হল থেকে শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারের দিকে চলে যাওয়া সড়কটির একাংশে রয়েছে রিকশার লেন। মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পাশে এই লেনে বিভাজক দেওয়া আছে। অথচ ওই লেনটিতে রিকশা খুব একটা দেখা যায় না। বরং তাতে আছে হকার, ভ্রাম্যমাণ মানুষ। এ ছাড়া ওই লেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আসা মানুষের গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহূত হতে দেখা যায়। রিকশাসহ সব যানবাহন সড়কের মূল অংশ দিয়েই চলে। অন্যদিকে প্রিন্সিপাল আবুল কাশেম সড়ক থেকে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের দিকে যানবাহন আসতে পর্যাপ্ত জায়গা পায় না। ফলে যানবাহনগুলো সনি হলের দিকে যেতে গিয়েই যানজটের সৃষ্টি হয়। অকেজো রিকশা লেনটি উঠিয়ে দিলেই এই যানজট এড়ানো যায়। কর্তৃপক্ষ কি বিষয়টি ভেবে দেখবে?এস এম বনি আমিনডেন্টাল সায়েন্স, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রিকশা যাতে নির্দিষ্ট লেনে চলাচল করে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্যা হচ্ছে, সড়কে রিকশাচালক থেকে শুরু করে কোনো চালকই আইন মানতে চান না। এ জন্য ট্রাফিক পুলিশের সদস্যরা কাছে থাকলে আইন মানে। কিন্তু একটু অন্যদিকে গেলেই আবার আইন লঙ্ঘন করে। মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনের রিকশার লেনটি উঠিয়ে দেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনায় আনা হবে। গেন্ডারিয়া-ফরিদাবাদতার চোরের উপদ্রবঢাকা শহরের পুরোনো এলাকা গেন্ডারিয়া ও ফরিদাবাদ এলাকায় ইদানীং টেলিফোন, বিদ্যুৎ ও ডিশ লাইনের তার চুরির উপদ্রবে এলাকাবাসী উদ্বিগ্ন। প্রায় প্রতিদিন রাতের অন্ধকারে একশ্রেণীর উঠতি বয়সের যুবক ও তরুণ, বিশেষ করে নেশাখোররা তার চুরির কাজে লিপ্ত। এ ক্ষেত্রে পুলিশ নীরব ভূমিকা পালন করে। তারা চোরের নাম-ঠিকানা চায়। টহল পুলিশের অবহেলা ও উদাসীনতার জন্য পুরোনো ঢাকার ফরিদাবাদ ও গেন্ডারিয়ায় তার চোরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে, যা এলাকাবাসীর কাছে দুর্বিষহ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীহরিচরণ রায় রোড, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা। এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, তার চুরির কোনো অভিযোগ থানায় আসেনি। একই কথা জানান, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন আহমেদ। তিনি বলেন, তার চুরি বিষয়ে ফরিদাবাদের কেউ মামলা করতে এলে তাকে পর্যাপ্ত সহায়তা করা হবে। ওই এলাকায় রাতে থানার ভ্রাম্যমাণ দল পাহারা দেয়। তবে জনবল কম থাকায় পাহারায় কিছু ঘাটতি থাকছে বলে তিনি স্বীকার করেন। উত্তরাআসলেই কি তারা হিজড়া?আশুলিয়া হিজড়া সমাচার লেখাটি পড়ে আমি তুষার কাব্যের সঙ্গে একমত। এই উত্তরা-আশুলিয়া এলাকা ইদানীং হিজড়াদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কয়েক দিন ধরে আমার বড় ছেলের মুখে নানা ঘটনা শুনে বিশ্বাস করিনি এই ভেবে, শোনা কথা ছেলেটি বিশ্বাস করে বেশি। একদিন এই বিশ্বাসের ভিত গড়ে দিল দুজন হিজড়া। তারা আমার অ্যাপার্টমেন্টের দারোয়ানদের গালাগালি-ধাক্কাধাক্কি করে প্রতিটি ফ্ল্যাটে ঢুকে চাঁদা চাইছে এই বলে, এ বাসায় নতুন বাচ্চা হয়েছে, পয়সা দেন। যথারীতি বাসায় আসতেই আমার ছোট ছেলে দরজা খুলে দেয়। তারা আমাকে দেখে চিৎকার করে কথা বলতে শুরু করলে বড় ছেলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তারা পাশের ফ্ল্যাটে আধঘণ্টা ধাক্কাধাক্কি করে। এরপর জানলাম, এক ফ্ল্যাটে ঢুকে ছোট বাচ্চা ছোঁ মেরে নিয়ে তাদের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা আদায় করে।সেদিন হিজড়া দেখে আমার মনে প্রশ্ন জাগে, এরা কি আসলেই হিজড়া? নাকি হিজড়াদের প্রতি সহানুভূতিশীল আইনের প্রশ্রয়ে মানুষকে জিম্মি করে একশ্রেণীর অভিনব ছিনতাইকারীর আবির্ভাব। যদি সত্যিই হিজড়া হয়, তবে তাদের ধরে রেখে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা উচিত। আমার জানামতে, বহুদিন আগে আমার এক পরিচিত, যার ঠিকানা আমি হারিয়ে ফেলেছি, সে গবেষণা করে চিকিৎসার (অস্ত্রোপচার) মাধ্যমে এদের সারিয়ে তোলা সম্ভব বলে জানিয়েছে এবং এদের চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে। আশা করি, এত দিন ওই মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং এখন আমাদের সন্তানদের ভীতসন্ত্রস্ত পরিবেশ থেকে বাঁচাতে এগিয়ে আসবে।মিসেস এস হোসেনউত্তরা। উত্তরায় হিজড়াদের নিয়ন্ত্রণে কী করা হচ্ছে? এমন প্রশ্নে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান জানান, হিজড়াদের বিষয়ে থানায় অসংখ্য অভিযোগ আসে। এর ভিত্তিতে তাঁরা প্রায়ই অভিযান চালান। কিন্তু আইন প্রয়োগের মাধ্যমে হিজড়াদের সমস্যা সমাধান করা সম্ভব নয়। কারণ তাদের কেউ কাজ দেয় না। এ জন্য তাদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসতে হবে। এফ ব্লক, মিরপুর-১২আবাসিক এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপমিরপুর-১২ নম্বর সেকশনের এফ ব্লক একটি আবাসিক এলাকা। এলাকার ভেতরে প্রচুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গড়ে উঠেছে। যেখানে-সেখানে এসব দোকান গড়ে ওঠায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। লোহালক্কড়ের শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে এই শব্দে। এর থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই?সুমনবাসা-২৯, ব্লক-এফ, মিরপুর-১২, ঢাকা। মিরপুর-১২ নম্বর সেকশনের এফ ব্লকের বাসিন্দাদের শব্দদূষণ থেকে মুক্তি দিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (বাস্তবায়ন) সুকুমার বিশ্বাস। তিনি জানান, এফ ব্লকের ইঞ্জিনিয়ার ওয়ার্কশপগুলো সম্পর্কে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।