সমস্যার চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 উত্তর শাহজাহানপুরম্যানহোলের ঢাকনা নেইআমরা ঢাকা সিটি করপোরেশন অঞ্চল-৪ (খিলগাঁও) অধীন উত্তর শাহজাহানপুরের অধিবাসী। এখানকার ২৮৬ ও ২৮৭ নম্বর বাড়ির সামনে রাস্তায় ডিসিসির পানিনিষ্কাশন নালার ম্যানহোলের ঢাকনা নেই। ঢাকনাবিহীন এসব ম্যানহোলে শক্ত আবর্জনা পড়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। তখন নালার নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়।একাধিকবার ডিসিসি অফিসে মৌখিক ও লিখিত অভিযোগ করার পরও ম্যানহোলের ঢাকনা লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বছরের জানুয়ারি মাসে আবার লিখিত দরখাস্ত জমা দিয়েছি। প্রায় চার মাস চলে গেলেও আমাদের অভিযোগ আমলে নেওয়া হয়নি। সম্প্রতি উপসহকারী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু উপসহকারী প্রকৌশলী কোনো সদুত্তর দেননি। কবে নাগাদ ঢাকনা বরাদ্দ করা হবে তা বলতে অপারগ তিনি। তিনটি ঢাকনা বরাদ্দ হতে আর কত দিন অপেক্ষা করতে হবে, তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের কাছে জানতে চাই।সৈয়দ এনায়েতুর রহমানউত্তর শাহজাহানপুর, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী এ এস এম মাইনুদ্দীন জানান, উত্তর শাহজাহানপুরের রাস্তায় ম্যানহোলের ঢাকনা না থাকার কথা তিনি জানেন না। খোঁজখবর নিয়ে তিনি সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন। শাহজাহানপুরখিলগাঁও ফ্লাইওভারে উঠতে ভোগান্তিরাজধানীর খিলগাঁও রেলগেটের অসহনীয় যানজট নিরসনের জন্য খিলগাঁও ফ্লাইওভার নির্মাণ করা হয়েছিল। কিন্তু মতিঝিল, ফকিরাপুল, মালিবাগ থেকে শাহজাহানপুর চৌরাস্তা হয়ে যাঁরা বাসাবো, মাদারটেক, গোড়ানের দিকে গাড়িতে যান, তাঁদের ফ্লাইওভারে উঠতেই সমস্যা হচ্ছে। তাঁরা প্রতিদিনই প্রচণ্ড যানজটে আটকা পড়েন। ফ্লাইওভারের শাহজাহানপুরের অংশের রাস্তাটি ফ্লাইওভার তৈরির পর আর চওড়া করা হয়নি। সরু হয়ে আসা রাস্তা দিয়েই শাহজাহানপুর চৌরাস্তায় কমলাপুর, মালিবাগ ও ফকিরাপুল—এই তিন দিক থেকে রিকশা খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে রেলগেটের দিকে যায়। রিকশাগুলো ফ্লাইওভারে গাড়ি ওঠার লেনটি দখল করে রাখে। তাই রিকশাজট লাগলে ফ্লাইওভারে ওঠার পথই বন্ধ হয়ে যায়।এ সমস্যা সমাধানে ফ্লাইওভারে ওঠার রাস্তাটি প্রশস্ত করা উচিত। আর তা সম্ভব না হলে শাহজাহানপুর চৌরাস্তা থেকে ফ্লাইওভার পর্যন্ত গাড়ির লেনে যাতে রিকশা ঢুকতে না পারে, অবিলম্বে সে ব্যবস্থা নেওয়া উচিত।মো. মহসিন হোসেনপূর্ব রাজারবাগ, ঢাকা। শাহজাহানপুর চৌরাস্তা থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়কের লেনকে রিকশামুক্ত করার পরিকল্পনা আপাতত নেই বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (পূর্ব) এ কে এম আওলাদ হোসেন। তিনি বলেন, ওই সড়কের যানজট কমাতে তাঁদের কার্যক্রম আরও জোরদার করবেন। বাংলা বিভাগের দুরবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়২০০৫-০৬ শিক্ষাবর্ষে ১৮৭ জন এবং পরবর্তী তিনটি ব্যাচে ১০০ করে আরও ৩০০ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে জবির বাংলা বিভাগে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকা করে সেমিনার ফি আদায় করায় ৪৮৭ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা অর্থের পরিমাণ দাঁড়ায় চার লাখ ৮৭ হাজার টাকা। অথচ সেমিনারের লাইব্রেরিতে এক কপির বেশি বই পাওয়া যায় না। পানির লাইন থাকলেও সেগুলো নষ্ট হওয়ার কারণে প্রস্রাব করে পানি ব্যবহার করার সুযোগও নেই। ঢাকায় থাকি বিভাগের মাধ্যমে জানতে চাই, এসব সমস্যার সমাধান হতে আর কত বছর লাগবে?হামিদ খানষষ্ঠ সেমিস্টার, বাংলা বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী মো. আখতারুজ্জামান বলেন, বিভাগীয় সেমিনারে বইয়ের সংকট দূর করতে অর্ধ লাখ টাকার বই আনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীরা বই নিতে পারবে। অপরদিকে পানির সংকট দূর করতে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। সদরঘাট, গাবতলী ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধনিক্ষিপ্ত বর্জ্যে জনস্বাস্থ্য হুমকির মুখেসদরঘাট-গাবতলী ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধের বিভিন্ন স্থানে নিক্ষিপ্ত বর্জ্য বায়ু ও পরিবেশ দূষিত করায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। সচেতনতার অভাবে এবং অনন্যোপায় হয়ে স্থানীয় লোকজন প্রতিদিন বেড়িবাঁধের ওপর যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলছে। নিক্ষিপ্ত আবর্জনার স্তূপ সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে নদীর দিকে ঠেলে কখনো কখনো সমতল করা হচ্ছে। এসব সমতল স্থানে আবার গড়ে উঠছে অবৈধ স্থাপনা।ইলিয়াছ আহমদ রহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা। সম্প্রতি দেওয়া উচ্চ আদালতের রায় অনুযায়ী বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে বেড়িবাঁধসংলগ্ন থানাগুলোর নদীর পাড়ে পুলিশ প্রহরা রাখার কথা। এ প্রসঙ্গে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, বেড়িবাঁধে প্রহরার জন্য বাড়তি জনবল দেওয়া হবে। তা এখনো তাঁর থানায় দেওয়া হয়নি। এখন নদীতে বর্জ্য ফেলা বন্ধে থানার ভ্রাম্যমাণ দল কাজ করছে বলে তিনি দাবি করেন।