সমস্যার চিরকুট
ফার্মগেটভিক্ষুকের উপদ্রব কমানফার্মগেট মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থান। রাস্তা পারাপারের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইওভার। কিন্তু এখানে ভিক্ষুকদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। কখনো বা সুযোগ পেলে জোর করে আদায় করে নেয় টাকা-পয়সা। অনেক সময় টাকা না দিলে পা ছাড়তে চায় না। এসব ভিক্ষুকের বিরুদ্ধে আইন আছে। কিন্তু বাস্তবে সেগুলোর প্রয়োগ খুঁজে পাওয়া যায় না। হয়তো সিটি করপোরেশন এটাকে সহানুভূতি হিসেবে দেখছে। যদি সহানুভূতিই হবে, তবে এদের জন্য জীবিকা অর্জনের অবলম্বন তৈরি করে দেওয়া হোক। অন্যথায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শরিফ খানফার্মগেট, ঢাকা। দৃষ্টি আকর্ষণ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, অনেক সময় অভিযান চালিয়ে ভিক্ষুকদের ফার্মগেট থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ফার্মগেট নগরের অন্যতম লোক সমাগমের স্থান হওয়ায় ভিক্ষুকেরা আবার এখানে চলে আসে। তাদের তাড়ানোর আগে মানবিকতার বিষয়টিও বিবেচনায় নিতে হয়। তাই তাদের ওপর বেশি বল প্রয়োগ করা হয় না। ভিক্ষুকদের সরাতে হলে তাদের পুনর্বাসন করতে হবে। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া দরকার। গুলিস্তানপর্নো সিডির ব্যবসা বন্ধ করুনআমি একজন বেসরকারি চাকরিজীবী। চাকরির সূত্রে আমাকে প্রতিদিন গুলিস্তান এলাকায় আসতে হয়। গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকা, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, গুলিস্তান বাসস্ট্যান্ড, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় অগণিত সিডি-বিক্রেতা বসে থাকে। অন্য হকারদের সঙ্গে এদের পার্থক্য, এরা পর্নো সিডি বেচাকেনায় জড়িত। এরা কখনো হাতের ইশারা, কখনো চোখের ইশারা, কখনো সিডির প্রচ্ছদ দেখিয়ে পর্নো সিডির প্রতি পথচারীদের আকৃষ্ট করে। পরিবার-পরিজন, শিশু-কিশোর নিয়ে এসব পথে চলা দায় হয়ে পড়েছে। এ হকাররা পথচারী মহিলাদের প্রতি নানা ইঙ্গিত করে।প্রতিদিনই এমন দৃশ্য দেখতে হয়। অথচ প্রতিবাদ করার কেউ নেই। পর্নো সিডির ব্যবসা বন্ধে দায়িত্বশীল মহলের হস্তক্ষেপ কামনা করছি।সুমনঢাকা। পর্নো সিডির ব্যবসা বন্ধে উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে পল্টন থানার অপারেশনস অফিসার শাহ জালাল জানান, স্টেডিয়াম এলাকায় পর্নো সিডির ব্যবসা বন্ধে তাঁরা বিভিন্ন সময় অভিযান চালিয়েছেন। অভিযান চালানোর পরে এ ব্যবসা কিছুদিন বন্ধ থাকে। কয়েক দিন আগেই একবার অভিযান চালানো হয়েছে। এখনো যদি আবার পর্নো সিডির ব্যবসা শুরু হয়, তবে আবার অভিযান চালানো হবে। হাজী গরীবুল্লাহ মেস, রোকনপুরশিক্ষার্থীদের মানবেতর জীবনপুরান ঢাকার রোকনপুর এলাকার পাঁচভাই ঘাট লেনে অবস্থিত হাজী গরীবুল্লাহর পাঁচতলাবিশিষ্ট সুবিশাল বাড়ি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা মেস হিসেবে ভাড়া দেন। এই মেসে অজপাড়াগাঁ থেকে আসা বহু কোমলমতি শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কোনোমতে দিন কাটাচ্ছে। কয়েকটি স্বনামখ্যাত কলেজ, বিশ্ববিদ্যালয় এ এলাকাসংলগ্ন হওয়ার দরুন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বহু শিক্ষার্থী বেছে নিয়েছে এ মেসটি। উদ্দেশ্য একটাই, শিক্ষার আলোয় আলোকিত মানুষ হওয়া।কিন্তু এ মেসে খুব সকালে ঘুম থেকে উঠে ওজু করার জন্য পানি পাওয়া যায় না। অফিস, ক্যাম্পাসে যাওয়ার জন্য গোসলের ‘সিরিয়াল’ লম্বা হতেই থাকে, কিন্তু পর্যাপ্ত পানি থাকে না বাড়িওয়ালার পানির ট্যাংকে। কারণ, মোটর বন্ধ রাখেন তিনি। টয়লেটের ওপরের পাইপ বেয়ে ময়লা পানি গায়ে পড়ে। ছাতা মাথায় দিয়ে আমাদের টয়লেটে যেতে হয়। ছাদে ওঠা নিষেধ। রাত এগারোটার পর বাইরে থাকা যাবে না, যত জরুরি কাজই হোক না কেন। এর মধ্যে মেইন গেট বন্ধ। এ সমস্যার কথা বললেও কোনো সমাধান বাড়িওয়ালা করেননি। তাঁর কথা একটা, ‘বালা না লাগলে চইল্লা যান। মাগনা থাকেন তো, বোঝেন না!’ এ কথা শুনলে সব ভাষা হারিয়ে ফেলি বাক্প্রতিবন্ধীর মতো। বন্ধ এ খাঁচায় শত সমস্যা আর দুঃখকে সঙ্গী করে আমরা বেঁচে আছি। আশা একটাই, হয়তো কোনো একদিন এর সুন্দর সুরাহা হবে। কিন্তু সেদিন আর কত দূর?খান মনিরুল ইসলামহাজী গরীবুল্লাহ মেসরোকনপুর। হাজী গরিবুল্লাহ মেসের মালিক মো. বরকতউল্লাহ বলেন, ‘চাবি না পাওয়ার বিষয়টি সত্য। আমি বাড়ির নিরাপত্তার জন্য চাবি নিজের কাছেই রাখি। আর কেউ যদি ভোরবেলা নামাজে যেতে চায়, তবে চাবির ব্যবস্থা করে দেব। আর পানির বিষয়ে যে অভিযোগ আসছে, সেটা সত্য নয়। পুরো এলাকায় পানির সংকট চলছে। আমি আমার সংযোগে পানি না পেলে দেব কীভাবে?’ বাড়ির অকেজো পয়োনালার ব্যাপারে মালিক বরকতউল্লাহ জানান, পয়োনালা মেরামতের ব্যবস্থা করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়পানিসংকটজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে পানির সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে পানির কলগুলো চুরি হয়ে গেছে। ফলে প্রয়োজনের সময় পানি পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমনটি ঘটেছে। অন্যান্য বিভাগগুলোতেও একই চিত্র দেখা যায়। জীবন রক্ষার অন্যতম প্রয়োজনীয় উপাদান পানির সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ৫ম সেমিস্টারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০। পানির কলের ব্যাপারে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল রশিদ জানান, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে পানি সরবরাহ ও কল লাগানোর জন্য চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, এখানকার কলগুলো রক্ষার দায়িত্ব বিভাগের সবার। কিন্তু কোনো কারণে পানি সরবরাহে বিঘ্ন হলে বিভাগের শিক্ষার্থীরা রাগে কল ভেঙে ফেলেন। এ বিষয়ে বিভাগের শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। পূর্ব রাজাবাজারবেহালে সড়করাজধানীর ইন্দিরা রোডের পূর্ব রাজাবাজার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। বহুতল ভবনের নির্মাণসামগ্রী আনা-নেওয়ায় এ পথে চলে ট্রাক। ভারী পণ্য বোঝাই ট্রাকের আসা-যাওয়ায় সড়কটি এখন বিপজ্জনক। এমনিতেই সড়কটি সরু। তার ওপরে এবড়োখেবড়ো পথের জন্য চলাচলে সমস্যায় পড়তে হয়। বহুদিন সড়কটি মেরামতে কোনো উদ্যোগ নেই। ডিসিসির কাউন্সিলর এ বিষয়টি জানলেও কোনো সমাধান দিতে অপারগ। এ ব্যাপারে মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।নাহিদ হোসেন খানইন্দিরা রোড, পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা।ই-মেইল: [email protected] এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসি অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ওই সড়ক সংস্কারে আগেই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্ত তহবিলে অর্থ-সংকট থাকায় সড়কটি সংস্কার করা যাচ্ছে না। আসছে অর্থবছরে অর্থ বরাদ্দ পাওয়া গেলে সড়কের সংস্কার করা হবে বলে তিনি জানান।