সমাজকর্ম বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে সম্মান শ্রেণীতে পড়ছি। এই বিভাগ থেকে পাস করার পর কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ আছে জানালে উপকৃত হব।মো. সাইফুল ইসলাম, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজকর্মে রয়েছে সমন্বিত শিক্ষা ও প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা, তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক প্রশিক্ষণ (ইন্টার্নশিপ) ও গবেষণা অভিজ্ঞতায় সমৃদ্ধ। ঠিক এ কারণেই সমাজকর্মের স্নাতকদের চাকরি পাওয়া বা কাজের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক এবং অনেক ক্ষেত্রেই তাঁরা বিশেষভাবে সমাদৃত।সমাজকর্মে যুবকল্যাণ, নারীকল্যাণ, শিশুকল্যাণ, বৃদ্ধকল্যাণ, শারীরিক ও সামাজিক প্রতিবন্ধী কল্যাণ, মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন, বস্তি ও শহর সমষ্টি উন্নয়ন, গ্রামীণ সমষ্টি উন্নয়ন, গাইডেন্স ও কাউন্সেলিং সার্ভিস ইত্যাদি বিষয়ে বিশেষ শিক্ষা দেওয়া হয়। এসব খাতে সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি সংস্থাগুলোয় (এনজিও) সমাজকর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। ইউএনডিপি, আইএলও, ইউনিসেফ, ইউএনএইচসিআর, ইউএনএফপিএর মতো আন্তর্জাতিক সংস্থায়ও মানসম্মত সমাজকর্মীদের যথেষ্ট চাহিদা রয়েছে। পাশাপাশি ব্যাংক, বিমা প্রতিষ্ঠানসহ করপোরেট অফিসগুলোতে সমাজকর্মীদের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়ছে। মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা ও উন্নত পাবলিক ডিলিংস তাঁদের এই সুযোগ করে দিচ্ছে। সমাজকর্ম শিক্ষার অন্যান্য দুটি বৈশিষ্ট্য হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দুবার অন্তত ৬০ কর্মদিবস করে ইন্টার্নশিপ করাটা শিক্ষার্থীদের সমাজসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। এ বিষয়ে পড়লে প্রকল্প-প্রস্তাবনা তৈরি, তথ্য সংগ্রহের মাধ্যম উন্নয়ন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে তা যথাযথ বিশ্লেষণ ও রিপোর্ট উপস্থাপন—সব পর্যায়েই তাঁরা প্রত্যক্ষ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই দুটি অনন্য বৈশিষ্ট্য সমাজকর্মের ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে। পরামর্শ দিয়েছেন: ড. মোস্তফা হাসানঅধ্যাপক ও চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।