সমাজকল্যাণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে। আজ শনিবার ইনস্টিটিউটের গভর্নিং বডির সভায় নতুন নাম ‘সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট’ রাখা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নাম পরিবর্তনের জন্য একাডেমিক কমিটির গত ৪ আগস্টের সভার সিদ্ধান্ত উত্থাপন করা হয়।সভায় আলোচন শেষে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার’-এর পরিবর্তে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক’ এবং ‘মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার’-এর পরিবর্তে ‘মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক’ হিসেবে ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১-১২ শিক্ষাবর্ষে নাম পরিবর্তন করা হলেও পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও নতুন নাম অনুযায়ী অনার্স ও মাস্টার্সের ডিগ্রি লাভ করবেন।প্রসঙ্গত, ১৯৫৮ সালে কলেজ অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপিত হয়। ১৯৭৩ সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে অধিভুক্ত হয়।