সমাজকেই প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই সমাজে বেড়ে ওঠার অধিকার রয়েছে প্রতিবন্ধী শিশুদের। তাদের জন্মগ্রহণের জন্য মা-বাবাকে দোষ দেওয়া ঠিক নয়। আজ শুক্রবার সকালে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, একজন সুস্থ মানুষ যতটুকু মর্যাদা পেতে পারে, একজন প্রতিবন্ধীরও অধিকার রয়েছে ততটুকু মর্যাদা পাওয়ার। সমাজকে সেই অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধীদের অবহেলা বা অবজ্ঞা করলে সেটা পুরো সমাজের জন্য লজ্জার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখতে যা যা করা দরকার, সরকার তা করবে। প্রধানমন্ত্রী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার, কর্মজীবী নারী ও পুরুষদের জন্য হোস্টেল এবং প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন করেন।