সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে আজ বুধবার পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল। এ সময় তারা পাঁচটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে থেকে ছাত্রদলের একদল নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি লক্ষ্মীবাজার মোড়ে পৌঁছার পর রাস্তার পাশে থাকা পাঁচটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে পালিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।